Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

১৭তম NTRCA শিক্ষক নিবন্ধন লিখিত প্রশ্ন ২০২৩ (স্কুল পর্যায়)

 ১৭তম NTRCA শিক্ষক নিবন্ধন লিখিত প্রশ্ন ২০২৩ (স্কুল পর্যায়)

১৭তম NTRCA শিক্ষক নিবন্ধন লিখিত প্রশ্ন ২০২৩ (স্কুল পর্যায়)

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) ২০২৩ সালের  লিখিত প্রশ্নপত্র এখানে প্রকাশিত হলো। এই পোস্টে জুনিয়র  শিক্ষক ও সহকারী শিক্ষক পদের বাংলা, ইংরেজি, গণিত,  পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ব্যবসায় শিক্ষা, কম্পিউটার ও আরবি বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র পাবেন।

বিষয়সমূহ (পেপার ইনডেক্স)

শাপলা-১

বিষয়: ভাষা (বাংলা ও ইংরেজি)

পদের নাম: জুনিয়র শিক্ষক (সাধারণ)  |  বিষয় কোড: ২০১
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
ক বিভাগ — বাংলা   (মান: ৫০)
প্রশ্ন ১২×৫=১০
নিচের পাঁচটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখুন:
  • (ক) "এখন আমারে লহ করুণা করে"—কবি কেন একথা বলেছেন?
  • (খ) "কুহেলী উত্তরী তলে মায়ের সন্ন্যাসী" পঙক্তিটির তাৎপর্য লিখুন।
  • (গ) "বুক যদি কিছুতে ফাটে তো এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে"—কেন? ব্যাখ্যা করুন।
  • (ঘ) "আমি বিচলিত প্রেহের কথা বলছি"—এখানে বিচলিত প্রেম বলতে কী বোঝানো হয়েছে?
  • (ঙ) 'সত্যিকার মানবকল্যাণ' "মহৎ চিন্তা-ভাবনারই ফসল"—ব্যাখ্যা করুন।
প্রশ্ন ২৫×২=১০
যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন:
  • (ক) নিচের শব্দগুলোর প্রকৃতি নির্দেশসহ প্রত্যয়ের নাম লিখুন: নায়ক, বাঁধন, ঢাকাই, নীলিমা, দোলনা।
  • (খ) ব্যাসনাক্যসহ সমাসের নাম লিখুন: দম্পতি, তেপান্তর, গোলেহলুদ, চিরসুখী, কাজলকালো।
  • (গ) নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন: উৎকর্ষ, বহুভাষী, হৃদয়তা, জাগরণ, কৃতজ্ঞ।
  • (ঘ) প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখুন।
প্রশ্ন ৩১০
(ক) আপনার বিদ্যালয়ে "স্বাধীনতা দিবস" উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য একটি নিমন্ত্রণপত্র রচনা করুন।
অথবা,
(খ) কোনো মাধ্যমিক বিদ্যালয়ে "সহকারী শিক্ষক" পদে নিয়োগ লাভের জন্য একটি দরখাস্ত লিখুন।
প্রশ্ন ৪১০
ভাব-সম্প্রসারণ করুন:
(ক) কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দুখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
অথবা,
(খ) বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
প্রশ্ন ৫১০
সারাংশ লিখুন:
সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়। মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। বল্প্রাণ, তুলবুদ্ধি ও জ্ঞবরদস্তিক্রিয় মানুষে সংসা পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার—এসবের নিশান উড়ানোই এদের কাজ।
খ বিভাগ — ইংরেজি   (মান: ৫০)
Passage
Read the following text carefully and answer the questions No. 1:
The current world population roughly calculated by the United Nations is 7·5 billion as of September, 2017. Six of the seven continents of the earth are permanently resided on a large scale. Asia is the most populous continent with its 4·54 billion inhabitants accounting for 60% of the world population. China and India are world's most populated countries. They together have about 37% of the world's population. Africa is the second most populated continent with around 1·28 billion people and it is 16% of the world's population. The population of Europe is 742 million which is 10% of the world's population as of 2018 while 651 million people live in Latin America and Caribbean regions and it is 9% of the world's population. Northern America primarily consisting of the United States and Canada has a population of around 363 million which is 5% and Oceania is the least populated region with about 41 million inhabitants which is 0·5% of the world's population although it is not permanently resided by any fixed population. Antarctica has also a small and varied international population based mainly in polar science station.
Question 1
(a) Answer the following questions: 1×4=4
  • (i) How many people inhabit in the world according to the above passage?
  • (ii) Which is the third most populated continent in the world?
  • (iii) Where is Northern America?
  • (iv) Where do you find moving population?
(b) Prescribe a suitable title to the passage. 1
(c) Summarise the passage. 5
Question 2
(a) Use the right form of the verbs: 1×5=5
  • (i) I saw a (dance) girl.
  • (ii) This elevator (work) very well.
  • (iii) Have you ever (go) to London?
  • (iv) One of the boys (be) present here.
  • (v) They recently (move) to a new house.
(b) Use a, an or the in the following gaps. If necessary use a cross (×) in the blank: 0.5×10=5
Patriotism is a great virtue. It inspires (a) ——— him to dedicate his life for (b) ——— freedom of his (c) ——— country. (d) ——— man without patriotism is no better than (e) ——— beast. (f) ——— true patriot is honoured by (g) ——— his countrymen. He thinks for (h) ——— betterment of his country. On (i) ——— the contrary (j) ——— unpatriotic man thinks only of his own interest.
Question 310
Write an application to the Headmaster of a school for the post of a junior teacher of English.
Or,
Write a report in about 120 words on "The Inauguration of the Padma Multi-Purpose Bridge."
Question 4
(a) Translate of following sentences into English: 1×5=5
  • (i) ডাক্তার আসার পর রোগীটি মারা গেল।
  • (ii) বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত।
  • (iii) মানুষ মাত্রই ভুল করে।
  • (iv) দুর্নীতি সমাজের জন্য অভিশাপ।
  • (v) তুমি কি কাজটি করেছিলে?
(b) Translate the passage into English: 5
বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। সে আমাদের প্রিয় মাতৃভূমি। আমাদের সকলের উচিত এ দেশকে গড়ে তোলা। তার জন্য আমাদের যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত। এটাই হচ্ছে দেশপ্রেম।
Question 510
Write a paragraph on "Environment Pollution".
শাপলা-২

বিষয়: ইংরেজি

পদের নাম: সহকারী শিক্ষক (ইংরেজি/সাধারণ বিষয় ভাষা)  |  বিষয় কোড: ৫০২
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
Question 11×5=5
Fill in the blanks with suitable articles:
Every women is (a) ——— potential mother. (b) ——— future of a child depends on how it is brought up. In this case (c) ——— educated mother plays (d) ——— important role. She can bring a child up better than (e) ——— illiterate mother.
Question 21×5=5
Fill in the blanks with appropriate prepositions:
  • (a) Could I speak ——— Rahim, please?
  • (b) He is not addicted ——— any evil.
  • (c) He accused me ——— insulting the man.
  • (d) He always thinks ——— other's welfare.
  • (e) I have heard such a lot ——— him.
Question 31×5=5
Use the right form of verb in the brackets:
  • (a) Would you mind (go) to the market?
  • (b) Bread and butter (be) my favourite food.
  • (c) I saw them (play) cricket.
  • (d) It is long since we (meet).
  • (e) I (go) to sleep with a light on.
Question 41×5=5
Correct the following sentences:
  • (a) I left the pen to him.
  • (b) He neither helped me nor my brother.
  • (c) I would rather die than to steal.
  • (d) Tell me why have you come.
  • (e) Open page fifty.
Question 51×5=5
Transform the following sentences as directed:
  • (a) The ant is known as an industrious. (Active)
  • (b) No pain, no gain. (Make it a complex sentence)
  • (c) I used to meet my mother twice a month. (Frame a WH question)
  • (d) Everyone knows that he is a fool. (Make it passive)
  • (e) He did as he was told. (Make it compound)
Question 61×5=5
Make sentences with the following phrases:
  • (a) Down to earth
  • (b) Once for all
  • (c) Blue blood
  • (d) The lion's share
  • (e) Bear in mind
Question 71×5=5
Complete the following sentences:
  • (a) He was rewarded ———.
  • (b) Faults are thick where ———.
  • (c) Work carefully lest ———.
  • (d) They were so lazy ———.
  • (e) No sooner had I gone out ———.
Question 85
Change the form of speech:
As she shook hands, she told me to follow her example and never eat more than one thing for luncheon. I retorted that I would do better than that and would eat nothing for dinner that night. Jumping into a cab, she cried and addressed me as humorist.
Question 910
Translate the following into English:
শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার মূল হাতিয়ার শিক্ষক। যোগ্য শিক্ষক জাতির শক্ত ভিত্তি নির্মাণ করেন। শিক্ষকের প্রাপ্য মর্যাদা যোগ্য শিক্ষক নির্বাচনে সহায়ক। সমযোপযোগী শিক্ষাই সুন্দর জীবন গঠনের হাতিয়ার।
Question 1010
Write a paragraph on any one of the following:
  • (a) The Padma Bridge
  • (b) Environmental Pollution
Question 1110
Write a letter to your friend about your first experience about metro rail journey.
Or,
Write an application to an editor of a daily newspaper for the post of a reporter.
Question 1210
Write a report on "The after effect of covid-19 on girls, education in your locality" for a national daily.
Question 1320
Write an essay on any one of the following:
  • (a) Tourism Development in Bangladesh
  • (b) Education and Social services
শাপলা-৩

বিষয়: অর্থনীতি

পদের নাম: সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)  |  বিষয় কোড: ৩০৩
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
ক বিভাগ
প্রশ্ন ১
(ক) সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করুন।
(খ) সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়? অর্থনৈতিক সমস্যার স্বরূপ আলোচনা করুন। ১০
অথবা,
(ক) চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়? ১০
(খ) চিত্রের সাহায্যে চাহিদার সংকোচন প্রসারণ ধারণাটি ব্যাখ্যা করুন।
প্রশ্ন ২
(ক) যোগান ও মজুদের মধ্যে পার্থক্য নির্দেশ করুন।
(খ) ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যতিক্রমসহ ব্যাখ্যা করুন। ১০
অথবা,
(ক) মাত্রাগত উৎপাদন বলতে কী বোঝায়?
(খ) চিত্রের সাহায্যে মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ আলোচনা করুন। ১০
প্রশ্ন ৩
(ক) চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
(খ) অন্তরকলন করুন: ২×৪=১০
  • (i) y = ∛(x⁵)
  • (ii) y = √x (√x + 1/√x)
  • (iii) y = (3x+1)/(x−2)
  • (iv) y = eˣ log x
  • (v) y = √(ax² + bx + c)
অথবা,
(ক) কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উৎকৃষ্ট পরিমাপক কোনটি এবং কেন?
(খ) নিম্নের তথ্য হতে গাণিতিক গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় করুন: ১০
উচ্চতা (ইঞ্চি)60–6263–6566–6869–7172–74
ছাত্রের সংখ্যা15541264124
প্রশ্ন ৪
(ক) মোট জাতীয় উৎপাদন (GNP) এবং মোট দেশজ উৎপাদন (GDP) এর মধ্যে পার্থক্য আলোচনা করুন।
(খ) জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা করুন। ১০
অথবা,
(ক) কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
(খ) ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করুন। ১০
প্রশ্ন ৫
(ক) মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝায়?
(খ) দারিদ্র্য বিমোচনের প্রেক্ষিতে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্য মূল্যায়ন করুন। ১০
অথবা,
(ক) লেনদেন ভারসাম্য এবং বাণিজ্যিক ভারসাম্যের মধ্যে পার্থক্য লিখুন।
(খ) বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের লেনদেন ভারসাম্যের অবস্থা ব্যাখ্যা করুন। ১০
খ বিভাগ
প্রশ্ন ৬
মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ লিখুন।
অথবা,
ব্যবধানাঙ্ক (Co-efficient of variation) কী?
প্রশ্ন ৭
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী?
অথবা,
দ্বৈত গণনা সমস্যা কী?
প্রশ্ন ৮
সাফটা (SAFTA) কী?
অথবা,
মূল্য সংযোজন কর (মূসক) কী?
প্রশ্ন ৯
দারিদ্র্য বিমোচন কৌশলপত্র ধারণাটি ব্যাখ্যা করুন।
অথবা,
বাংলাদেশের বর্তমান মুদ্রাস্ফীতি পরিস্থিতি ব্যাখ্যা করুন।
প্রশ্ন ১০
খরচবৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়?
অথবা,
নমনীয়তা কী?
শাপলা-৪

বিষয়: রাষ্ট্রবিজ্ঞান

পদের নাম: সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)  |  বিষয় কোড: ৩০৪
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
ক বিভাগ   (মান: ১৫×৫=৭৫)
প্রশ্ন ১১৫
রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করুন।
অথবা,
সার্বভৌমত্বের সংজ্ঞা দিন। জন অস্টিনের সার্বভৌম তত্ত্ব আলোচনা করুন।
প্রশ্ন ২১৫
সমালোচনাসহ প্লেটোর শিক্ষা তত্ত্ব আলোচনা করুন।
অথবা,
ম্যাকিয়াভেলিবাদ কী? ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন?
প্রশ্ন ৩১৫
এককেন্দ্রিক সরকার কাকে বলে? এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন।
অথবা,
আধুনিক কালে শাসন বিভাগের ক্ষমতাবৃদ্ধির কারণগুলো আলোচনা করুন।
প্রশ্ন ৪১৫
১৯৭০ সালের সাধারণ নির্বাচনের পটভূমি ও ফলাফল আলোচনা করুন।
অথবা,
১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন।
প্রশ্ন ৫১৫
রাজনৈতিক অর্থনীতি বলতে কী বোঝেন? অর্থনীতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করুন।
অথবা,
সামাজিক নিরাপত্তা কী? বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তার গুরুত্ব আলোচনা করুন।
খ বিভাগ   (মান: ৫×৫=২৫)
প্রশ্ন ৬
রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক কী?
অথবা,
আইনের উৎসগুলো কী কী?
প্রশ্ন ৭
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
অথবা,
অধিকারের প্রকারভেদ লিখুন।
প্রশ্ন ৮
যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা দিন।
অথবা,
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝেন?
প্রশ্ন ৯
নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা দিন।
অথবা,
চাপসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?
প্রশ্ন ১০
১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচির ২য় ও ৫ম দফা কী কী ছিল?
অথবা,
১৯৭২ সালের সংবিধানের মূলনীতিগুলো সংক্ষেপে আলোচনা করুন।
শাপলা-৯

বিষয়: ভূগোল ও পরিবেশ বিজ্ঞান

পদের নাম: সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)  |  বিষয় কোড: ৩০৮
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
ক বিভাগ — রচনামূলক প্রশ্ন
প্রশ্ন ১১৫
ভূ-ত্বকের সংজ্ঞা দিন। ভূ-অভ্যন্তরের গঠন প্রণালী বর্ণনা করুন।
অথবা,
আগ্নেয়গিরির সংজ্ঞা দিন। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল আলোচনা করুন।
প্রশ্ন ২১৫
বায়ুপ্রবাহ কী? নিয়ত বায়ুপ্রবাহ বর্ণনা করুন।
অথবা,
সমুদ্র স্রোতের কারণ কী? ভারত মহাসাগরের স্রোতসমূহের বিবরণ দিন।
প্রশ্ন ৩১৫
মানব পরিবেশের সংজ্ঞা দিন। মানবিক ভূগোলের বিষয়বস্তু ব্যাখ্যা করুন।
অথবা,
ধান চাষের অনুকূল অবস্থাসমূহ উল্লেখপূর্বক বিশ্বব্যাপী ধানের উৎপাদন ও বন্টন আলোচনা করুন।
প্রশ্ন ৪১৫
বিশ্বব্যাপী জনসংখ্যার অসমবণ্টনের কারণসমূহ আলোচনা করুন।
অথবা,
পৃথিবীর প্রধান প্রধান সমুদ্রপথের নাম লিখুন। উত্তর আটলান্টিক সমুদ্রপথের বিবরণ দিন।
প্রশ্ন ৫১৫
বাংলাদেশকে কতটি ভূ-প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে? বাংলাদেশের ভূ-প্রাকৃতিক ভাগগুলোর সংক্ষিপ্ত বিবরণ লিখুন।
অথবা,
সার্কের (SAARC) লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে প্রধান প্রধান বাধাসমূহ আলোচনা করুন।
খ বিভাগ — সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন ৬
চিত্রসহ কার্বন-চক্র ব্যাখ্যা করুন।
অথবা,
শিলা ও খনিজের পার্থক্য লিখুন।
প্রশ্ন ৭
বায়ুমণ্ডলের উপাদানগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দিন।
অথবা,
মহীসোপান ও মহীঢাল বর্ণনা করুন।
প্রশ্ন ৮
তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন।
অথবা,
আন্তর্জাতিক বাণিজ্যে পাট ও পাটজাতদ্রব্যের গুরুত্ব ব্যাখ্যা করুন।
প্রশ্ন ৯
সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করুন।
অথবা,
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কৃষির সমস্যাসমূহ উল্লেখ করুন।
প্রশ্ন ১০
বাংলাদেশের খনিজ সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দিন।
অথবা,
দক্ষিণ এশিয়ার দেশসমূহে জলবায়ু পরিবর্তনের কী ধরনের প্রভাব পড়তে পারে ব্যাখ্যা করুন।
শাপলা-১১

বিষয়: ব্যবসায় শিক্ষা

পদের নাম: সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)  |  বিষয় কোড: ৩১১
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
ক বিভাগ — হিসাব বিজ্ঞান
প্রশ্ন ১৮+৬=১৪ (বা) ১০
হিসাব বিজ্ঞান বলতে কী বোঝায়? হিসাব বিজ্ঞান "বিজ্ঞান ও কলা উভয়ই"— ব্যাখ্যা করুন।
অথবা,
মি. রানা ২,৫০,০০০ টাকা নগদ ও ৭৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ২০২০ সালে ১লা মার্চ তারিখে ব্যবসা শুরু করেন। ঐ মাসের অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
মার্চ ০২ — নগদ বিক্রয় ৪৫,০০০ টাকা।
মার্চ ০৫ — ধারে ক্রয় করা হলো ২৫,০০০ টাকা।
মার্চ ১০ — ব্যাংকে জমা দেওয়া হলো ২০,০০০ টাকা।
মার্চ ১৫ — ভাড়া প্রদান করা হলো ১২,০০০ টাকা।
মার্চ ২০ — ধারে বিক্রয় করা হলো ২২,০০০ টাকা।
মার্চ ২২ — ব্যাংক সুদ মঞ্জুর করলো ২,৫০০ টাকা।
মার্চ ২৫ — ব্যাংক সুদ চার্জ করলো ৩,০০০ টাকা।
মার্চ ৩০ — ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো ১,৫০০ টাকা।
করণীয়: উপরোক্ত লেনদেনগুলো জনাব রানার জাবেদা বহিতে লিপিবদ্ধ করুন।
প্রশ্ন ২১০
রহমান ট্রেডার্স এর নিম্নপ্রদত্ত রেওয়ামিল অবলম্বনে ২০২১ সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী এবং উক্ত তারিখে কারবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করুন।
রেওয়ামিল — ৩১ শে ডিসেম্বর, ২০২১
হিসাবের নামডেবিট (টাকা)ক্রেডিট (টাকা)
মূলধন১,৯৮,০০০
উত্তোলন৫,০০০
কলকজা৯৭,৬০০
আসবাবপত্র৫০,০০০
১০% সরকারি সঞ্চয়পত্র ক্রয় (০১-০১-২০২১)৩৬,০০০
বিবিধ পাওনাদার২০,০০০
বিবিধ দেনাদার১৯,৮০০
প্রারম্ভিক মজুত পণ্য২,০০০
ক্রয়১,৬৮,০০০
বিক্রয়২,০৯,০০০
আন্তঃফেরত৫,০০০
বহিঃফেরত৮,০০০
মজুরি১৮,০০০
বাড়ি প্রাপ্তি৫০০
বেতন (৮মাসের)৮,০০০
আমদানি শুল্ক৭,০০০
ক্রয় পরিবহণ২,০০০
বিজ্ঞাপন২,৫০০
ভাড়া (১০ মাসের)১০,০০০
দফতর খরচ৮,৫০০
প্রাপ্য বিল ও প্রদেয় বিল০,০০০২,৫০০
জীবন বীমার প্রিমিয়াম২,০০০
আয়কর০,০০০
নগদ তহবিল২,০০০
২০% বন্ধকী ঋণ (০১-০৭-২০২১)৩০,০০০
মূলধনের সুদ ও উত্তোলনের সুদ৫,০০০১,০০০
মোট৮,৮৫,০০০৮,৮৫,০০০
সংশয়সমূহ:
  • (১) সমাপনী মজুত পণ্য ৪০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে। মজুত পণ্যের মধ্যে ৫,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে।
  • (২) মুনাফাহীন বিক্রয় ২,০০০ টাকা পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে।
  • (৩) মেশিন সংস্থাপন ব্যয় ২,৪০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে (মেশিনটি ০১-০১-২০২১ তারিখে সংস্থাপন করা হয়)।
  • (৪) কলকজার উপর ১০% অবচয় ধার্য করতে হবে।
  • (৫) বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ৩,৫০০ টাকা। মোট বিজ্ঞাপনের অর্থাংশ বিজ্ঞাপনে বিগত করতে হবে।
  • (৬) ম্যানেজারকে ২,০০০ টাকা কমিশন প্রদান করতে হবে।
অথবা,
রেওয়ামিল কী হিসাবের অংশ? রেওয়ামিলের দু'দিক মিলে যাওয়ার কারণ ব্যাখ্যা করুন।
প্রশ্ন ৩
মৃত অংশীদারের মুনাফার অংশ নির্ণয় পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করুন।
অথবা,
ডেবিট মেমোর্যান্ডাম ও ক্রেডিট মেমোর্যান্ডামের মধ্যকার পার্থক্যগুলো বর্ণনা করুন।
খ বিভাগ — ব্যবসায় পরিচিতি
প্রশ্ন ৪৮+৬=১৪
ব্যবসায় পরিবেশ কী? ব্যবসা পরিবেশের উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা করুন।
অথবা,
অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন না করার ফলাফল বা পরিণাম বর্ণনা করুন।
প্রশ্ন ৫৩+৭=১০
কোম্পানির সংজ্ঞা দিন। কোম্পানির প্রকারভেদ আলোচনা করুন।
অথবা,
বাংলাদেশ ব্যাংকের কার্যাবলি আলোচনা করুন।
প্রশ্ন ৬
পারেমল নিয়মাবলির বিষয়বস্তুগুলো সংক্ষেপে বর্ণনা করুন।
অথবা,
ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যকার পার্থক্য বর্ণনা করুন।
গ বিভাগ — অর্থায়ন ও বাজারজাতকরণ
প্রশ্ন ৭৩+৭=১০
অর্থায়ন কী? স্বল্প মেয়াদি অর্থসংস্থানের উৎসসমূহ আলোচনা করুন।
অথবা,
মূলধন ব্যয় কী? মূলধন ব্যয়ের গুরুত্ব বর্ণনা করুন।
প্রশ্ন ৮২+৮=১০
বাজার বিভক্তিকরণ কী? বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ বর্ণনা করুন।
অথবা,
পণ্য কী? পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি বর্ণনা করুন।
প্রশ্ন ৯
মুনাফা সর্বাধিকরণ নয় বরং সম্পদ সর্বাধিকরণ কোম্পানির মূল লক্ষ্য হওয়া উচিত—ব্যাখ্যা করুন।
অথবা,
ভোগ্যপণ্য ও শিল্প পণ্যের মধ্যকার পার্থক্য দেখান।
ঘ বিভাগ — ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল
প্রশ্ন ১০৩+৭=১০
আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক কী? ব্যবসায় উদ্যোগের কার্যাবলি উল্লেখ করুন।
অথবা,
ঋণপত্র কী? ঋণপত্রের প্রকারভেদ বর্ণনা করুন।
শাপলা-১২

বিষয়: পদার্থবিজ্ঞান

পদের নাম: সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)/পদার্থ বিজ্ঞান/প্রদর্শক  |  বিষয় কোড: ৩১৮
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
প্রশ্ন ১
(ক) দুইটি ভেক্টর P ও Q, θ কোণে তির্যকভাবে ক্রিয়ারত। এদের স্কেলার গুণন ও ভেক্টর গুণন চিত্রসহ ব্যাখ্যা করুন।
(খ) তরঙ্গবেগের নিত্যতা সূত্রটি প্রমাণ করুন।
(গ) বৃহস্পতির ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 1.9×10²⁷ kg এবং ব্যাসার্ধ 7×10⁷ m হলে এর মুক্তিবেগ নির্ণয় করুন।
অথবা,
(ক) ধ্রুব বলের ক্ষেত্রে কাজ-শক্তি উপপাদ্য প্রমাণ করুন।
(খ) A = 3î + 2ĵ + k̂; B = î + 2ĵ − 3k̂; C = î + ĵ + 2k̂ হলে প্রমাণ করুন যে, A·(B × C) = (A × C)·C
(গ) একটি প্রাসের পাল্লার রাশিমালা বের করুন এবং দেখান যে, নিক্ষেপণ কোণ 45° হলে অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে।
প্রশ্ন ২
(ক) সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী বলের রাশিমালা প্রতিপাদন করুন।
(খ) সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার ঝাপকলনীচ সমীকরণ প্রতিপাদন করুন।
(গ) একটি সরল দোলক 0.9 sec এ একবার টিক শব্দ করে। দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত?
অথবা,
(ক) পয়সনের অনুপাত σ = −(L/r)·(Δr/ΔL) সম্পর্কটি প্রতিপাদন করুন। এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে।
(খ) পৃথিবীর ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি সুড়ঙ্গ পথে একটি বস্তুকে ছেড়ে দিলে তার প্রকৃতি (গতি) কীরূপ হবে?
(গ) 10⁻⁶m ব্যাসবিশিষ্ট 2500টি পানির ক্ষুদ্র কণা মিলে একটি বড় কণা তৈরি করল। এতে নির্গত শক্তির পরিমাণ নির্ণয় করুন।
প্রশ্ন ৩
(ক) প্রমাণ করুন যে PVγ = ধ্রুবক।
(খ) একটি অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে দেখান যে, y = A sin(vt − x), এন্ট্রপির পরিবর্তন কত?
(গ) 10g পানিকে 0°C থেকে 40°C তাপমাত্রায় উত্তপ্ত করা হল। এন্ট্রপির পরিবর্তন কত?
প্রশ্ন ৪
(ক) আলোর অপবর্তন ও ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখুন।
(খ) দেখান যে, গ্যাসের চাপ এর একক আয়তনের অণুগুলোর গতিশক্তির দুই-তৃতীয়াংশ।
(গ) হাইসেনের নীতি কী? পথ পার্থক্য ও দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করুন।
প্রশ্ন ৫
(ক) দেখান যে, গোলাকার পরিবাহীর ধারকত্ব এর ব্যাসার্ধের সমানুপাতিক।
(খ) ইলেকট্রনের তাড়ন বেগের রাশিমালা নির্ণয় করুন।
(গ) বিন্দুচার্জ কী? 4μF একটি ধারককে 9.0V ব্যাটারির দ্বারা আহিত করলে এতে কী পরিমাণ শক্তি সঞ্চিত হবে?
অথবা,
(ক) অ্যাম্পিয়ারের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করুন।
(খ) দেখাও যে, লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে।
(গ) 3Ω, 4Ω, ও 5Ω রোধের তিনটি রোধক একটি কোষের প্রান্তদ্বয়ের সাথে সমান্তরালভাবে যুক্ত আছে। কোষের বিদ্যুৎচালক শক্তি 1.5V এবং অভ্যন্তরীণ রোধ 0.5Ω হলে প্রত্যেক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করুন।
প্রশ্ন ৬
(ক) অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক স্থাপন করুন।
(খ) নিউক্লিয় বল কী? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করুন।
(গ) রেডনের অর্ধায়ু 3.82 দিন। রেডনের তেজস্ক্রিয় ধ্রুবকের মান কত? এবং কত দিন পর রেডনের প্রারম্ভিক মানের 1/10 অংশ অপরিবর্তিত থাকবে?
অথবা,
(ক) বোরের পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা প্রতিপাদন করুন।
(খ) ডায়োড জাংশনের V-I বৈশিষ্ট্য লিখুন।
(গ) একটি n-p-n ট্রানজিস্টরের বায়াসিং ও কার্যপ্রণালী ব্যাখ্যা করুন।
প্রশ্ন ৭
ম্যাট্রিক্স পদ্ধতিতে স্টোকসের সূত্রটি প্রতিপাদন করুন।
অথবা,
দেখান যে, একক আয়তনে স্থিতিশক্তি = ½ × পীড়ন × বিকৃতি।
প্রশ্ন ৮
টর্ক কী? টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক প্রতিষ্ঠা করুন।
অথবা,
ফ্যারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশের সূত্রগুলো বিবৃত ও ব্যাখ্যা করুন।
প্রশ্ন ৯
একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = nRT সম্পর্কটি বের করুন।
অথবা,
স্বাভাবিক চাপে পারদের হিমাঙ্ক −39°C ও স্ফুটনাঙ্ক 357°C, উক্ত চাপে ফারেনহাইট স্কেলে পারদের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক বের করুন।
প্রশ্ন ১০
প্রমাণ করুন যে, L = L₀√(1 − v²/c²)
অথবা,
দেখান যে, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার প্রক্রিয়া।
প্রশ্ন ১১ (বা ২০)
সান্দ্রতা গুণাংকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব আলোচনা করুন।
অথবা,
কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণ কাকে বলে? তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করুন।
শাপলা-১৩

বিষয়: কম্পিউটার শিক্ষা

পদের নাম: সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)  |  বিষয় কোড: ৩১৩
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
ক বিভাগ
প্রশ্ন ১
(ক) গঠন ও ক্রিয়ানীতি অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা করুন। ১০
(খ) ২য় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো লিখুন।
অথবা,
(ক) সুপার কম্পিউটার ও মেইনফ্রেম কম্পিউটার সম্পর্কে আলোচনা করুন। ১০
(খ) অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখুন।
প্রশ্ন ২
(ক) সিপিইউ কী? সিপিইউ এর সংগঠন বর্ণনা করুন। ২+৮=১০
(খ) কম্পিউটার কীভাবে কাজ করে? ব্যাখ্যা করুন।
অথবা,
(ক) কম্পিউটার স্মৃতি বলতে কী বোঝায়? কম্পিউটার স্মৃতির শ্রেণিবিভাগ আলোচনা করুন। ২+৮=১০
(খ) আধুনিক জীবনে ইন্টারনেটের প্রয়োগ আলোচনা করুন।
প্রশ্ন ৩
(ক) সিস্টেম সফটওয়্যার কী? বিভিন্ন প্রকার সিস্টেম সফটওয়্যার সম্পর্কে আলোচনা করুন। ২+৮=১০
(খ) নির্ভরিভিত্তিক অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ কাজসমূহ লিখুন।
অথবা,
(ক) মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম কাকে বলে? চিত্রসহ মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের কার্যপদ্ধতি আলোচনা করুন। ২+৮=১০
(খ) অনুবাদক প্রোগ্রাম কী? এর কাজসমূহ উল্লেখ করুন। ১+৪=৫
প্রশ্ন ৪
(ক) সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কী বোঝায়? পজিশনাল ও নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি উদাহরণসহ আলোচনা করুন। ২+৮=১০
(খ) (50–62)₁₀ সংখ্যাকে অক্টালে প্রকাশ করুন।
অথবা,
(ক) ২-এর পরিপূরক পদ্ধতি কী? ২-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে (−10)₁₀ থেকে (৯)₁₀ বিয়োগ করুন। ২+৮=১০
(খ) বাইনারি সংখ্যা পদ্ধতি ও বিসিডি কোডের তুলনামূলক আলোচনা করুন।
প্রশ্ন ৫
(ক) মৌলিক লজিক গেইটসমূহ সত্যক সারণীসহ বর্ণনা করুন। ১০
(খ) সত্যক সারণী কী? উদাহরণসহ লিখুন।
অথবা,
(ক) NOR গেইটের সাহায্যে NOT, AND এবং AND গেইটের বাস্তবায়ন দেখান। ১০
(খ) যদি F = X̄Y + XYZ̄ হয়, তবে প্রমাণ করুন যে, F.F̄ = 0
খ বিভাগ
প্রশ্ন ৬
ডেটা প্রসেসিং পদ্ধতি আলোচনা করুন।
অথবা,
প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীকগুলো অর্থসহ লিখুন।
প্রশ্ন ৭
দুটি সংখ্যার গ.সা.গু নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখুন।
অথবা,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করুন।
প্রশ্ন ৮১+৪=৫
কোড কী? ASCII কোডের বৈশিষ্ট্যগুলো লিখুন।
অথবা,
ই-মেইল কী? ই-মেইল অ্যাড্রেসের গঠন সম্পর্কে লিখুন।
প্রশ্ন ৯
(B7)₁₆ এবং (44)₈ সংখ্যা দুটি যোগ করুন এবং ফলাফল হেক্সাডেসিমেলে প্রকাশ করুন।
অথবা,
কোন যুক্তিতে 1 + 1 = 1 এবং 1 + 1 = 10 হয়? ব্যাখ্যা করুন।
প্রশ্ন ১০
(A + C̄)(B̄ + D) সমীকরণটি সরল করুন এবং যুক্তি বর্তনী অঙ্কন করুন।
অথবা,
অ্যালগরিদম কী? অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো লিখুন।
শাপলা-২০

বিষয়: রসায়ন

পদের নাম: সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)/রসায়ন/প্রদর্শক  |  বিষয় কোড: ৩২০
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
ক বিভাগ
প্রশ্ন ১
(ক) বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাসের জন্য ভ্যানডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করুন। ১+৮=৯
(খ) গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে (i) অ্যাভোগাড্রোর সূত্র (ii) গ্যাসের গতিশক্তির সমীকরণ প্রতিপাদন করুন। 2½×2=৫
(গ) 25°C তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর গড় গতিশক্তি হিসাব করুন।
অথবা,
(ক) হিমাঙ্ক অবনমন কী? হিমাঙ্কের অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করুন। ১+৮=৯
(খ) মোলালিটি ও মোলারিটির সংজ্ঞা লিখুন। এদের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন? ৩+২=৫
(গ) কোনো দ্রবণের pH এর মান 7.50 হলে, ঐ দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয় করুন।
প্রশ্ন ২
(ক) উদাহরণসহ অম্ল ও ক্ষারকের প্রোটনীয় মতবাদ ব্যাখ্যা করুন।
(খ) বাফার দ্রবণ কী? একটি অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল উদাহরণসহ ব্যাখ্যা করুন। ১+৮=৯
(গ) 0.1M CH₃COOH দ্রবণের pH গণনা করুন। [দেওয়া আছে, CH₃COOH-এর Ka = 1.8×10⁻⁵]
অথবা,
(ক) যোজনী স্তরের ইলেকট্রন যুগল বিকর্ষণ (VSEPR) মতবাদ বর্ণনা করুন।
(খ) মিথেন ও অ্যামোনিয়ার অণুতে বন্ধন কোণের ভিন্নতার কারণ ব্যাখ্যা করুন।
(গ) পরমাণুর ইলেকট্রন বিন্যাসে (n + l) নিয়ম কী? উদাহরণসহ ব্যাখ্যা করুন। ২+৩=৫
প্রশ্ন ৩
(ক) ইলেকট্রন আসক্তি বলতে কী বুঝেন? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? ব্যাখ্যা করুন। ২+৩=৫
(খ) উদাহরণসহ সিজউইকের ইলেকট্রনীয় মতবাদ বর্ণনা করুন।
(গ) d-ব্লক মৌল ও অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য লিখুন।
অথবা,
(ক) ইউরিয়ার শিল্পোৎপাদন বর্ণনা করুন।
(খ) কাচ কী? কাচ উৎপাদনের মূলনীতি সমীকরণসহ লিখুন। ১+৮=৯
(গ) প্রসাধনী সাবান ও লন্ড্রি সাবানের মধ্যে পার্থক্য লিখুন।
প্রশ্ন ৪
(ক) স্টেরিও সমাণুতা কী? আলোক সমাণুতার শর্তগুলো লিখুন। ১+৮=৯
(খ) সালফিউরিক এসিডের উপস্থিতিতে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল দেখাও।
(গ) বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে (i) বেনজোয়িক এসিড (ii) ফেনল তৈরির বিক্রিয়া লিখুন। 2½×2=৫
অথবা,
(ক) বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় −NH₂ অর্থো ও প্যারা নির্দেশক গ্রুপ, কিন্তু −NO₂ মেটা নির্দেশক গ্রুপ—ব্যাখ্যা করুন।
(খ) কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় মিথান্যাল, ইথান্যাল ও প্রোপানোনের সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করুন।
(গ) জৈব যৌগে অসম্পৃক্ততার উপস্থিতি নির্ণয়ের দুইটি পদ্ধতি বর্ণনা করুন। 2½×2=৫
প্রশ্ন ৫
(ক) বিষমচাক্রিক যৌগ কাকে বলে? থায়োফিন ও পিরিডিনের ১টি করে প্রস্তুতি সমীকরণসহ লিখুন। ১+৮=৯
(খ) প্যারাসিটামল কী? এর সংশ্লেষণ ও প্রয়োগ বর্ণনা করুন। ১+৮=৯
(গ) টীকা লিখুন: 2½×2=৫
  • (i) কার্বিল অ্যামিন বিক্রিয়া
  • (ii) তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার
অথবা,
(ক) দ্রাব্যতা কাকে বলে? গ্যাসের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করুন। ১+৮=৯
(খ) ব্যাখ্যা করুন: 2½×2=৫
  • (i) পাইরোলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মূলত C-2 অবস্থানে ঘটে।
  • (ii) কার্বক্সিলিক এসিড কার্বনিল মূলকের বিক্রিয়া প্রদর্শন করে না।
(গ) টীকা লিখুন: 2½×2=৫
  • (i) নাইলন 6, 6
  • (ii) পলিস্টাইরিন
খ বিভাগ
প্রশ্ন ৬
(ক) তরলের পৃষ্ঠতল টান কী? এর উপর তাপমাত্রার প্রভাব লিখুন। ১+২=৩
(খ) আইসোটনিক দ্রবণ কী?
অথবা,
(ক) Be₂ অণুর অস্তিত্ব নাই—ব্যাখ্যা করুন।
(খ) 27°C তাপমাত্রায় 5% গ্লুকোজ দ্রবণের অসমোটিক চাপ হিসাব করুন।
প্রশ্ন ৭
(ক) পলিমার কী? ঘনীভবন পলিমারকরণের একটি উদাহরণ দিন। ১+২=৩
(খ) অরবিট ও অরবিটাল বলতে কী বোঝেন?
অথবা,
(ক) আংশিক পাতন কাকে বলে? এ পদ্ধতিতে সমফুটন মিশ্রণকে আলাদা করা যায় না কেন?
(খ) ক্লোরোকুইন কী? এর ব্যবহার লিখুন।
প্রশ্ন ৮
(ক) CNG ও LPG এর মধ্যে পার্থক্য লিখুন। 3½×2=৩
(খ) কয়লার ক্যালরিফিক মান বলতে কী বোঝেন?
অথবা,
(ক) কার্বনায়ন কী? 1°, 2° ও 3° কার্বনায়নের স্থিতিশীলতার ক্রম ব্যাখ্যা করুন। ১+২=৩
(খ) অ্যানিলিং বলতে কী বোঝেন?
প্রশ্ন ৯
(ক) সাবানায়ন মান ও আয়োডিন মান এর সংজ্ঞা লিখুন। 3½×2=৩
(খ) অনুরণন কী?
অথবা,
(ক) নাইট্রোজেন-এর প্রথম আয়নীকরণ শক্তির মান অক্সিজেন অপেক্ষা বেশি কেন?
(খ) ল্যাস্থানাইড সংকোচন কী?
প্রশ্ন ১০
(ক) অবস্থান্তর মৌলগুলো জটিল আয়ন বা যৌগ গঠন করে—ব্যাখ্যা করুন।
(খ) লিগ্যান্ড বলতে কী বোঝেন? উদাহরণ দিন।
অথবা,
(ক) C₃H₆O এর সম্ভাব্য সমাণুগুলোর নাম ও গঠন লিখুন।
(খ) পেট্রোলিয়াম রসায়নে TEL এর পূর্ণরূপ কী?
শাপলা-২৩

বিষয়: গণিত

পদের নাম: সহকারী শিক্ষক (গণিত)  |  বিষয় কোড: ৩২৩
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
ক বিভাগ — (১নং প্রশ্নসহ যে কোন তিনটি প্রশ্নের উত্তর দিন)   মান: ২৫
প্রশ্ন ১৫+২+৪+৮=১৯
বাস্তব সংখ্যার বিভিন্ন বীজগাণিতিক নিয়ম লিখুন। R, Q, Z, N সংখ্যা গোষ্ঠীর মধ্যকার সম্পর্ক লিখুন। প্রমাণ করুন যে, √3 একটি অমূলদ সংখ্যা।
প্রশ্ন ২
যদি a, b, c > 0 হয়, তবে দেখান যে, (b + c)(c + a)(a + b) ≥ 8abc।
প্রশ্ন ৩
নিচের ধারাটির অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করুন:
4/(2·3·4) + 7/(3·4·5) + 10/(4·5·6) + ……………
প্রশ্ন ৪
ক্রেমারের নিয়ম বা নির্ণায়কের সাহায্যে সমাধান করুন:
x + 2y − z = 9,   2x − y + 3z = −2,   3x + 2y + 3z = 9।
প্রশ্ন ৫
ম্যাট্রিক্স পদ্ধতিতে নিম্নলিখিত সমীকরণ জোটের সমাধান করুন:
x + 2y + 3z = 1
2x + 4y + 5z = −1
3x + 5y + 6z = 1
খ বিভাগ — (৬নং প্রশ্নসহ যে কোন তিনটি প্রশ্নের উত্তর দিন)   মান: ২৫
প্রশ্ন ৬৬+৩=৯
সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0 দ্বারা প্রকাশিত দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ θ হলে প্রমাণ করুন যে,
tan θ = 2√(h² − ab)/(a + b)
; আরও প্রমাণ করুন যে, যদি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয় তবে h² = ab।
প্রশ্ন ৭
8x² + 4xy + 5y² − 16x − 14y + 13 = 0 কণিকটিকে প্রমাণ আকারে প্রকাশ করুন।
প্রশ্ন ৮
l₁, m₁, n₁ এবং l₂, m₂, n₂ দিক-কোসাইনবিশিষ্ট সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ θ হলে প্রমাণ করুন যে, cosθ = l₁l₂ + m₁m₂ + n₁n₂
প্রশ্ন ৯
যদি কোনো সরলরেখার দিক-কোসাইন l, m, n হয়, তবে প্রমাণ করুন যে, l² + m² + n² = 1
প্রশ্ন ১০
a = î + 4ĵ + 8k̂ ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষত্রয়ের যোগবোধক দিকের সাথে যে কোণসমূহ উৎপন্ন করে তা নির্ণয় করুন।
গ বিভাগ — (১১নং প্রশ্নসহ যে কোন তিনটি প্রশ্নের উত্তর দিন)   মান: ২৫
প্রশ্ন ১১৪+৪+৮=১৬
নিম্নলিখিত ফাংশনটির সংবৃত অন্তরক কতটুকু ও সীমা নির্ণয় করুন:
f(x) = x² + 1   যখন x < 0
          x       যখন 0 ≤ x ≤ 1
          1/x     যখন 1 < x
প্রশ্ন ১২৮+৮=১৬
x = 2 বিন্দুতে f(x) = |x − 2| ফাংশনের অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণযোগ্যতা আলোচনা করুন।
প্রশ্ন ১৩৮+৮=১৬
মান নির্ণয় করুন:
  • (ক) ∫√(sin x) · cos³x dx
  • (খ) ∫(sin⁻¹x)²/√(1 − x²) dx
প্রশ্ন ১৪
cos⁻¹(y/b) = ln(x/n)ⁿ হলে, প্রমাণ করুন যে,
x²yₙ₊₂ + (2n + 1)xyₙ₊₁ + 2n²yₙ = 0।
প্রশ্ন ১৫
r = a(1 + cosθ) কার্ডিয়ডের ক্ষেত্রফল নির্ণয় করুন।
ঘ বিভাগ — (১৬নং প্রশ্নসহ যে কোন তিনটি প্রশ্নের উত্তর দিন)   মান: ২৫
প্রশ্ন ১৬৮·৫×২=৯
সমাধান করুন:
  • (ক) sin⁻¹(dy/dx) = x + y
  • (খ) (3x + 2y − 5)dx + (2x + 3y − 5)dy = 0
প্রশ্ন ১৭৮+৮=১৬
সমাধান করুন:
  • (ক) d²y/dx² − 4(dy/dx) + 4y = x²e²ˣ
  • (খ) d²y/dx² − 6(dy/dx) + 9y = 1 + x + x²
প্রশ্ন ১৮
ফুরিয়ার সাইন সিরিজের মাধ্যমে f(x) = cos x এর বিস্তার করুন, যখন 0 ≤ x ≤ π
প্রশ্ন ১৯৮+৮=১৬
(ক) যদি s > a হয়, তবে প্রমাণ করুন যে, L(eᵃᵗ) = 1/(s − a)
(খ) যদি s > 0 হয়, তবে প্রমাণ করুন যে, L(cos at) = s/(s² + a²)
প্রশ্ন ২০
ল্যাপ্লাস রূপান্তরের সাহায্যে সমাধান করুন:
y''(t) + y(t) = t, যখন y(0) = 0, y'(0) = 3।
শাপলা-৯

বিষয়: জেনারেল ইলেকট্রনিক্স

পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর  |  বিষয় কোড: ২০৯
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
ক বিভাগ   (মান: ৫×৮=৪০)
প্রশ্ন ১২+৩=৫
একটি আদর্শ সার্কিটের চিত্র অঙ্কন করে মৌলিক উপাদানগুলো চিহ্নিত করুন।
প্রশ্ন ২২+৩=৫
ব্যাটারির কর্মদক্ষতা কী? ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার রেটিং বলতে কী বোঝেন?
প্রশ্ন ৩২+৩=৫
সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য লিখুন। সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন বর্ণনা করুন।
প্রশ্ন ৪২+৩=৫
ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে? মেজরিটি ও মাইনরিটি ক্যারিয়ার বলতে কী বোঝেন?
প্রশ্ন ৫১+৮=৯
অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কী? চিত্রসহ এর মূলনীতি বর্ণনা করুন।
প্রশ্ন ৬২+৩=৫
ডি-মর্গানের উপপাদ্যটি লিখুন। সরল করুন: Y = AB̄ + ĀB
প্রশ্ন ৭২+৩=৫
একটি হাফ সাবট্রাক্টর সার্কিট অঙ্কন করে ট্রুথ টেবিল দেখান।
প্রশ্ন ৮২+৩=৫
NAND ও NOR Gate কী? NOR Gate দিয়ে মৌলিক Gate বাস্তবায়ন করুন।
প্রশ্ন ৯২+৩=৫
ট্রান্সডিউসার কী? ইহা কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখুন।
প্রশ্ন ১০১+২+২=৫
মডুলেশন কী? মডুলেশন কত প্রকার ও কী কী? মডুলেশন ফ্যাক্টর বলতে কী বোঝেন?
প্রশ্ন ১১
LCD এবং LED টেলিভিশনের মধ্যে ৫ (পাঁচ) টি পার্থক্য লিখুন।
প্রশ্ন ১২
পূর্ণনাম লিখুন: EHT, NTSC, SECAM, HDTV, EPROM।
খ বিভাগ   (মান: ১০×৬=৬০)
প্রশ্ন ১৩৬+৮=১০ (বা) ৪+৮=১০
P–N জাংশনের ফোরওয়ার্ড ও রিভার্স বায়াস-এর সচিত্র বর্ণনা করুন।
প্রশ্ন ১৪৬+৮=১০ (বা) ৪+৮=১০
চিত্রসহ কম্পোজিট ভিডিও সিগন্যালের বর্ণনা করুন।
প্রশ্ন ১৫৩+৩+৮=১০
একটি CRO কী কী উপাদান নিয়ে গঠিত? CRO এর ব্লক ডায়াগ্রামসহ বিভিন্ন অংশের বর্ণনা করুন।
প্রশ্ন ১৬৩+৩+৮=১০
একটি J-K মাস্টার স্লেভ Flip-Flop সার্কিট এঁকে এর Truth Table আঁকুন এবং কার্যপ্রণালী বর্ণনা করুন।
প্রশ্ন ১৭৬+৮=১০
চিত্রসহ একটি ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী বর্ণনা করুন।
প্রশ্ন ১৮৪+৬=১০
Super Hetarodyne AM Radio Receiver এর ব্লক ডায়াগ্রামসহ কার্যপ্রণালী বর্ণনা করুন।
প্রশ্ন ১৯৬+৪=১০
একটি মডার্ন টিভি রিসিভারের ব্লকচিত্র অঙ্কন করে প্রধান অংশের কার্যপ্রণালী বর্ণনা করুন।
প্রশ্ন ২০৬+৮=১০
একটি ভার্টিক্যাল ডিফ্লেকশন সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করুন।
শাপলা-২

বিষয়: কুরআন ও তাজবীদ / ফিকহ ও আরবি

পদের নাম: জুনিয়র মৌলবি  |  বিষয় কোড: ২০২
⏱ সময়: ৩ ঘণ্টা📝 পূর্ণমান: ১০০
ক বিভাগ — আল-কুরআন   (মান: ৬০)
প্রশ্ন ১১০×২=২০
অনুবাদ করুন (যে কোনো দুটি):
  • (ক) সূরা আল-বাকারা: আয়াত ৩০ (واذ قال ربك للملائكة… হে আদাম, বলুন এগুলোর নাম।)
  • (খ) সূরা আল-আলাক: (اقرأ باسم ربك الذى خلق…)
  • (গ) সূরা আত-তীন: (والتين والزيتون…)
আল-হাদিস
প্রশ্ন ২১০×২=২০
অনুবাদ করুন (যে কোনো দুটি):
  • (ক) عن عبدالله بن عمر… (মুনাফিকের চারটি বৈশিষ্ট্য সংক্রান্ত হাদিস — মুত্তাফাক আলাইহি)
  • (খ) عن ابن عمر… (ইসলামের পাঁচ স্তম্ভ সংক্রান্ত হাদিস — মুত্তাফাক আলাইহি)
  • (গ) عن أبي هريرة… (ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ সংক্রান্ত হাদিস — মুত্তাফাক আলাইহি)
আল-ফিকহ
প্রশ্ন ৩১০×২=২০
যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন:
  • (ক) زكاة এর আভিধানিক ও পারিভাষিক অর্থ কী? زكاة এর مصارف বা যাকাতের খাতসমূহ বর্ণনা করুন।
  • (খ) الحج কাকে বলে? হজ্জের প্রকারভেদগুলো বর্ণনা করুন।
  • (গ) صوم শব্দের অর্থ কী? صوم কত প্রকার ও কী কী? আলোচনা করুন।
খ বিভাগ — আরবি সাহিত্য ও ব্যাকরণ   (মান: ৪০)
প্রশ্ন ৪১০×১=১০
অনুবাদ করুন (যে কোনো একটি):
  • (ক) الحمد لله احمده واستعينه واستغفره… (খুতবার অংশ)
  • (খ) قال ايها الناس اني قد وليت عليكم… (হযরত আবু বকর (রা.) এর ভাষণের অংশ)
প্রশ্ন ৫১০×১=১০
যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন:
  • (ক) كلمة কাকে বলে? كلمة কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করুন।
  • (খ) مبتدأ ও خبر এর সংজ্ঞা লিখুন। مبتدأ ও خبر এর হুকুম কী? লিখুন।
প্রশ্ন ৬১০×১=১০
আরবিতে করুন (যে কোনো একটি):
  • (ক) কুরআন আল্লাহর বাণী। আমাদের নবি হযরত মুহাম্মদ (সা.)। আমি প্রত্যহ কুরআন পড়ি। হাদিস রাসূলের বাণী। আমি মাদরাসার শিক্ষক। আল-কুরআন আমাদের সংবিধান।
  • (খ) আমরা সবাই জন্মভূমিকে ভালোবাসি এবং সেবায় জান-প্রাণ দিয়ে চেষ্টা করি। কেননা আমরা তার মাটিতেই জন্মেছি। তার আকাশের নীচে জীবন যাপন করছি। প্রয়োজনে জন্মভূমির জন্য প্রাণ বিসর্জন দিব।
প্রশ্ন ৭ (বা ৯)১০
অসুস্থতার জন্য ছুটি চেয়ে অধ্যক্ষ/প্রধান শিক্ষকের বরাবর একটি দরখাস্ত আরবিতে লিখুন।
অথবা
আরবিতে রচনা লিখুন (যে কোনো একটি):
  • (ক) الاسلام
  • (খ) العلم
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) — লিখিত প্রশ্নপত্র সংকলন  |  বিষয় কোড: ২০০

Post a Comment

0 Comments