- (ক) ২০১৭-২০১৮ কর বছরে মহিলা করদাতার করমুক্ত আয়ের সীমা কত?
- (খ) গাজীপুর সিটি কর্পোরেশনের একজন করদাতার জন্য ২০১৭-২০১৮ কর বছরের ন্যূনতম করের পরিমান কত?
- (গ) চলতি কর বছরে কোন ব্যক্তি করযোগ্য আয় থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল না করলে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর কোন ধারায় রিটার্ন তলব করতে হবে।
- (ঘ) ব্যক্তি করদাতাদের জন্য 'Tax Day' কত তারিখে?
- (ঙ) আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী কর পরিদর্শক 'আয়কর কর্তৃপক্ষ' অন্তর্ভুক্ত কিনা?
- (চ) আয়কর আইনে 'উপকর কমিশনার' বলতে কাকে কাকে বুঝায়?
- (ছ) আয়কর আইন অনুযায়ী আয়ের খাত (Heads of income) কয়টি?
- (জ) আবাসিক গৃহ সম্পত্তির আয় নিরূপনে বার্ষিক মূল্যের কত শতাংশ মেরামত খরচ বাবদ অনুমোদনযোগ্য?
- (ঝ) ব্যবসায় খাতের আয় নিরূপনে একজন কর্মচারীর জন্য অনুমোদনযোগ্য পারকুইজিট এর সর্বোচ্চ পরিমান কত?
- (ঞ) ১২ ডিজিট টিআইএন না থাকলে ব্যাংক সুদের উপর কত শতাংশ হারে উৎসে কর কর্তন করতে হয়?
- (ক) প্রস্তাবিত নতুন আয়কর আইনের বিষয়ে আপনার পরামর্শ
- (খ) বিনিয়োগ জনিত কর রেয়াত
- (গ) কর অবকাশ (Tax holiday)
- (ঘ) ট্রান্সফার প্রাইসিং
- (ঙ) স্পট এ্যাসেসমেন্ট
জনাব তানভীর রেজা এর ২০১৬-২০১৭ আয় বছরের বেতন খাতের আয় ছিল ৪,৮০,০০০ টাকা, গৃহ সম্পত্তি খাতে আয় ছিল ২,৫০,০০০ টাকা এবং ব্যাংক সুদ খাতে আয় ছিল ৪০,০০০ টাকা। তিনি উক্ত আয় বছরে মাসিক ৬,০০০ টাকা করে ডিপিএস এ বিনিয়োগ করেন। এছাড়া তিনি ৬০,০০০ টাকার একটি ল্যাপটপ ক্রয় করেন। তার একটি ব্যক্তিগত গাড়ি রয়েছে, যার বিপরীতে তিনি ১৫,০০০ টাকা অগ্রিম আয়কর পরিশোধ করেছেন। ব্যাংক সুদের বিপরীতে তার নিকট হতে ৪,০০০ টাকা আয়কর কর্তন করা হয়। ৩০/০৬/২০১৭ তারিখে তার নীট সম্পদের পরিমান ছিল ৩ কোটি টাকা।
প্রদত্ত তথ্যের আলোকে করদাতার আয় ও করদায় সম্পর্কিত নিম্নোক্ত বিষয়াদি পরিগণনা করুন ঃ
গণমুখী ও করদাতা বান্ধব কর ব্যবস্থা গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগ বিষয়ে আপনার মূল্যায়ন ও পরামর্শ উল্লেখপূর্বক একটি রচনা লিখুন।
উৎস কর কি? ধারার উল্লেখসহ উৎস করের ৮টি খাতের নাম লিখুন। কোন ব্যক্তি আয়কর আইন অনুযায়ী উৎস কর সংগ্রহ/কর্তন ও জমাদানে ব্যর্থ হলে উপ-কর কমিশনার কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি কি? এ পদ্ধতিতে রিটার্ন প্রসেস ও রিটার্ন অডিট সম্পর্কিত বিধানাবলী লিখুন।
উপ কর কমিশনারের আদেশে সংক্ষুব্ধ হলে একজন করদাতা কী কী প্রতিকার পেতে পারেন? উপকর কমিশনারের আদেশের বিরুদ্ধে আপীল দায়েরের বিধানাবলী কি? আপীল কর্তৃপক্ষ কর্তৃক আপীল মামলা নিষ্পত্তির সময়সীমা সম্পর্কে লিখুন।
ADR বা বিকল্প বিরোধ নিষ্পত্তি কি? ADR এ আবেদনের যোগ্যতা ও শর্তাবলী কি? ADR এর সুবিধাসমূহ উল্লেখ করুন।
জনাব গোলাম মুর্তেজার ২০১৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের নিম্নবর্ণিত হিসাবের জেরগুলোকে নিয়ে একটি রেওয়ামিল তৈরি করুনঃ
| হিসাবের নাম | টাকা | হিসাবের নাম | টাকা |
|---|---|---|---|
| মূলধন | ৩,৫০,০০০ | বিবিধ পাওনাদার | ৯৫,০০০ |
| ক্রয় | ১৮,৫০,০০০ | ব্যাংক ঋণ | ৩,০০,০০০ |
| বিক্রয় | ৩২,৫০,০০০ | কর্জ | ২৫,০০০ |
| বেতন ও মজুরী | ৩,৬০,০০০ | কমিশন খরচ | ৪৫,০০০ |
| অফিস ভাড়া | ২,৬৫,০০০ | যন্ত্রপাতি | ৬,৬০,০০০ |
| আসবাবপত্র | ২,৭৫,০০০ | অবচয় | ৪০,০০০ |
| বিবিধ দেনাদার | ৩,৮০,০০০ | উত্তোলন | ৯৫,০০০ |
0 Comments