Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

Chittagong Port Authority Sub-Assistant Engineer Old Question-2025

 Sub-Assistant Engineer Old Question-2025

Chittagong Port Authority Sub-Assistant Engineer Old Question-2025

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা-২০২৫

পূর্ণমান: ৭৫, সময়- ২ ঘণ্টা

সাধারণ বিষয়-২৫

১. নিম্নের প্রশ্নসমূহের উত্তর লিখুনঃ 

ক) বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে ও কি কি? (০৩) 

খ) বসুমতি শব্দের অর্থ কোনটি? ১) ধরিত্রী ২) ফুল ৩) নদী ৪) পর্বত (০১) 

গ) শুদ্ধ করে লিখুনঃ ১) অভিযোগ প্রমাণ হয়েছে ২) কেবলমাত্র মেয়েদের জন্য (০১)

২. ১. Fill in the blanks with preposition: (০৫) 

a) Some writers sink..........oblivion in course of time. 

b) He acted ...............my instruction. 

২. Choose the correct synonym of Sporadic: a) Consistent b) Uniform c) Frequent d) Scattered 

৩. I said "Oh enough! (change the narration) 

৪. Fill in the gap: If............................, I would travel around the world.

৩. ক) চীনের প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত জেলা কোনটি? (০৫) 

খ) "জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন" গেজেট প্রকাশ করা হয় কত তারিখ? 

গ) মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়? 

ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানী Deepseek এর প্রতিষ্ঠাতা কে? 

ঙ) Gen-Z এর জন্ম সময়কাল কত?

৪. a+b=7 এবং হলে এর মান নির্ণয় করুন (.)

পেশাগত বিষয়-৫০

৭. ১০০ বর্গ মিটার দেয়ালে ১২ মি.মি. প্লাস্টার ১:৪ অনুপাতে করা হলে সিমেন্ট ও বালির পরিমাণ কত? (০৫) 

৮. ভালো বালির বিনির্দেশাবলী (Specification of good sand) বর্ণনা করুন। (০৫) 

৯. একটি ফ্লোরের মেঝেতে লেভেল মেশিন বসিয়ে মেঝে, বীম ও ছাদে যথাক্রমে ২৫০ সেন্টিমিটার, ৩৫০ সেন্টিমিটার এবং ৪৫০ সেন্টিমিটার রিডিং পাওয়া গেলে বীম ও ছাদের লেভেল নির্ণয় করুন। [ দেওয়া আছে, মেঝেতে RL = +১০ মিটার। (০৫) 

১০. What is the difference between simply supported beam and cantilever beam? Draw Diagram of those. (০৫) 

১১. সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমির চারদিকে সমান উচ্চতা বিশিষ্ট বাউন্ডারি ওয়াল দিতে কোনটিতে বেশি ইট লাগবে? কেন? উদাহরণ দিন। (০৫) 

১২. ক) ১০ মিটার লম্বা ৫ টি ১৯ মি.মি. ব্যাসের এম. এস. রডের ওজন নির্ণয় করুন। (২.৫) খ) একটি বৃত্তাকার আর. সি. সি. কলামের ব্যাসার্ধ ১৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৩ মিটার হলে কলামটির আর.সি.সি. কাজের পরিমাণ নির্ণয় করুন। (২.৫) 

১৩. গবেষণাগার ব্যতীত পোর্টল্যান্ড সিমেন্টের ফিল্ড টেস্টসমূহ লিখুন। (০৫) 

১৪. Sand pile কি? এর সুবিধা ও অসুবিধাগুলো লিখুন। (০৫) 

১৫. নিম্নলিখিত স্থানে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্ততঃ ৪টি করে নাম লিখুন। (০৫) 

ক) ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রাংশ 

খ) ঘরে ব্যবহৃত ইলেকট্রনিক্স যন্ত্রাংশ 

গ) ট্রান্সমিশন লাইনে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রাংশ 

ঘ) সাবস্টেশনে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রাংশ 

ঙ) কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত যন্ত্রাংশ 

১৬. আর্চ ও লিন্টেলের মধ্যে তুলনামূলক আলোচনা করুন। (০৫)


Post a Comment

0 Comments