Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

PGCB Technical Attendant Exam-2023

 Power Grid Bangladesh PLC, Technical Attendant Exam-2023

PGCB Technical Attendant Exam-2023

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিঃ 
পদের নাম: কারিগরি সহায়ক (Technical Attendant) লিখিত পরীক্ষা 
তারিখ: ২৫/০৮/২০২৩, 
সময়: ৬০ মিনিট, 
পূর্ণমান: ১০০ 
(প্রতিটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত ও তথ্যবহুল হওয়া প্রয়োজন)

১। (ক) ৪টি ঘোড়া ৬ দিনে ৪৮ কেজি ছোলা খায়। ৮টি ঘোড়া ৯ দিনে কত কেজি ছোলা খাবে?
(খ) শূন্যস্থানে কোন সংখ্যা বসবে? ৯৬, ৮৯, ৮২, ৭৭, [ ]

২। (ক) কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী? একটি ত্রিভুজের দু'টি কোণ যথাক্রমে ৫৪ ডিগ্রি ও ৩৬ ডিগ্রি। কোণের ভিত্তিতে ত্রিভুজটি কোন্ ধরনের?
(খ) চারটি ঘন্টা একত্রে বেজে পরে ৩, ৫, ৬, ১২ মিনিট অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?

৩। 'Electricity for all' বিষয়ে ইংরেজিতে ১২০ শব্দের মধ্যে একটি paragraph লিখুন।

৪। 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ' সম্বন্ধে বাংলায় ১৫০ শব্দের মধ্যে একটি সংক্ষিপ্ত রচনা লিখুন।

৫। (ক) বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
(খ) আয়তনে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলার নাম লিখুন।
(গ) ইংরেজিতে অনুবাদ করুন: সে সাঁতার কাটতে জানে না।
(ঘ) ‘MRT’, ‘UNESCO’, ‘ADB’, ‘WHO’, ‘SDG’ এর পূর্ণ রূপ লিখুন।

৬। (ক) BRICS এর সদস্য দেশগুলোর নাম লিখুন।
(খ) চাঁদে অবতরণকারী দেশের সংখ্যা কয়টি? দেশসমূহের নাম লিখুন।

৭। (ক) একটি ৪০ ওয়াটের টিউবলাইট দৈনিক ১০ ঘণ্টা জ্বললে ৩০ দিনে কত কিলোওয়াটআওয়ার বিদ্যুৎ খরচ হবে?
(খ) আর্থিং কেন করা হয়? বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে কী কী পিপিই ব্যবহার করা হয়?

৮। (ক) বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানিসমূহের নাম লিখুন। নবায়নযোগ্য জ্বালানির উৎসসমূহ কী কী?
(খ) ট্রান্সফরমার কী কাজে ব্যবহৃত হয়? এর প্রধান অংশগুলোর নাম লিখুন।

৯। (ক) একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে প্রধানত: কী কী EQUIPMENT থাকে?
(খ) মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য লিখুন।

১০। ১টি ব্যাটারি, ১টি ফ্যান ও ২টিক লাইট দিয়ে একটি সিরিজ এবং একটি প্যারালাল সার্কিট অঙ্কন করুন।


Post a Comment

0 Comments