| ● কমিটি গঠন ও সদস্য সংখ্যা |
| ৯(১) |
বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি:
- ক্রয়কারীর নিজ দপ্তর হইতে বা প্রয়োজনে অন্য ক্রয়কারী দপ্তরের কর্মকর্তার সমন্বয়ে কমপক্ষে ৩ (তিন) হইতে অনধিক ৫ (পাঁচ) জন সদস্য
|
| ১০(১) |
দরপত্র ও প্রস্তাব উন্মুক্তকরণ কমিটি:
- দরপত্র বা প্রস্তাব মূল্যায়ন কমিটি হইতে ১ (এক) জন এবং সংশ্লিষ্ট ক্রয়কারী হইতে কমপক্ষে ১ (এক) জন সদস্যসহ কমিটি নিম্নরূপভাবে গঠন করা হইবে:
(ক) সভাপতি; (খ) সদস্য; (গ) সদস্য সচিব।
|
| ১১(১) |
দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটি:
যেক্ষেত্রে অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধানের উর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ:
- কমপক্ষে ৫ (পাঁচ) জন এবং সাধারণত অনধিক ৭ (সাত) জন সদস্য; ক্রয়কারীর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা বহির্ভূত কমপক্ষে ২ (দুই)জন সদস্য অন্তর্ভুক্ত থাকিবে;
- মূল্যায়নে ১ (এক) জন বহিঃসদস্যসহ কমপক্ষে ৫ (পাঁচ) জন সদস্যের উপস্থিতি ও মূল্যায়ন প্রতিবেদনে স্বাক্ষর আবশ্যক।
যেক্ষেত্রে অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধান বা তাহার নিম্ন পদমর্যাদার কোনো কর্তৃপক্ষ:
- কমপক্ষে একই বা ভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার অধীন ক্রয়কারীসমূহের কর্মকর্তাকে মূল্যায়ন কমিটির বহিঃসদস্য হিসাবে অন্তর্ভুক্ত করিতে হইবে।
- মূল্যায়নের ক্ষেত্রে ৩ (তিন) জন সদস্যেরই উপস্থিতি এবং মূল্যায়ন প্রতিবেদনে স্বাক্ষর আবশ্যক।
বিদেশে জাতীয় পতাকাবাহী বাহন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা মিশনসমূহের ক্ষেত্রে:
- ক্রয়কারী হইতে কমপক্ষে ৩ (তিন) জন সদস্য
- মূল্যায়নের ক্ষেত্রে ৩ (তিন) জন সদস্যেরই উপস্থিতি এবং স্বাক্ষর আবশ্যক।
|
| ১১(১৫) |
কারিগরি সাব কমিটির সদস্য সংখ্যা:
|
| ১৪ |
তালিকাভুক্তিকরণ কমিটি (Enlistment Committee) গঠন:
- কমপক্ষে ৩ (তিন) জন সদস্য, যাহাদের মধ্যে—
(ক) একজন ক্রয়কারীর দপ্তর বহির্ভূত সদস্য;
(খ) একজন ক্রয়কারীর বা অন্য কোনো ক্রয়কারীর কারিগরি সদস্য;
(গ) একজন ক্রয়কারী সদস্য।
|
| ● ক্রয়সংশ্লিষ্ট কমিটিসমূহের সদস্যগণের সম্মানি (বিধি ১৯) |
| ১৯ |
বিনির্দেশ ও প্রাক্কলন কমিটির সদস্যপ্রতি সম্মানি:
| ক্রয়মূল্যের সীমা | প্রতি সভার সম্মানি | সর্বোচ্চ সভা |
| ১০ (দশ) কোটি টাকার উর্ধ্বে | ৫,০০০ টাকা | ৩টি সভা |
| ১ কোটি হইতে ১০ কোটি পর্যন্ত | ৩,০০০ টাকা | ২টি সভা |
| ১০ লক্ষ হইতে ১ কোটি পর্যন্ত | ১,৫০০ টাকা | ২টি সভা |
| ১০ লক্ষ টাকা পর্যন্ত | ১,০০০ টাকা | ২টি সভা |
দরপত্র ও প্রস্তাব উন্মুক্তকরণ কমিটির সদস্যপ্রতি সম্মানি:
মূল্যায়ন কমিটির সদস্যপ্রতি সম্মানি:
| ক্রয়মূল্যের সীমা | প্রতি সভার সম্মানি | সর্বোচ্চ সভা |
| ১০ কোটির উর্ধ্বে | ৫,০০০ টাকা | ৩টি সভা |
| ১ কোটি হইতে ১০ কোটি পর্যন্ত | ৩,০০০ টাকা | ৩টি সভা |
| ১০ লক্ষ হইতে ১ কোটি পর্যন্ত | ২,০০০ টাকা | ৩টি সভা |
| ১০ লক্ষ টাকা পর্যন্ত | ১,০০০ টাকা | ৩টি সভা |
- প্রাকযোগ্যতা/আগ্রহ ব্যক্তকরণপত্র মূল্যায়নের ক্ষেত্রে কমিটির সদস্যগণ সর্বোচ্চ ২টি সভার জন্য সম্মানি প্রাপ্য হইবে।
কারিগরি সাব কমিটির সদস্যপ্রতি সম্মানি:
- মূল্যায়ন কমিটির জন্য প্রযোজ্য হারে, তবে সর্বোচ্চ ২টি সভার জন্য সম্মানি প্রাপ্য।
তালিকাভুক্তিকরণ কমিটির সদস্যগণের সম্মানির হার:
| পদ্ধতি | প্রতি সভার সম্মানি | সর্বোচ্চ সভা |
| সীমিত দরপত্র পদ্ধতির জন্য | ১,৫০০ টাকা | ২টি সভা |
| আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির জন্য | ২,৫০০ টাকা | ২টি সভা |
কারিগরি পরীক্ষণ ও গ্রহণ কমিটির সদস্যপ্রতি সম্মানির হার:
| ক্রয়মূল্যের সীমা | থোক সম্মানি |
| ১০ কোটির উর্ধ্বে | ৫,০০০ টাকা |
| ১ কোটি হইতে ১০ কোটি পর্যন্ত | ৩,০০০ টাকা |
| ১০ লক্ষ হইতে ১ কোটি পর্যন্ত | ১,৫০০ টাকা |
| ১০ লক্ষ টাকা পর্যন্ত | ১,০০০ টাকা |
|
| ● দরপত্র, জামানত ও সময়সীমা |
| ২৭(১)(গ) |
প্রাকদরপত্র সভার কার্যবিবরণী বিতরণের সময়:
|
| ২৮(১) ও ১৩৯(১০) |
দরপত্র ও প্রস্তাবের বৈধতার মেয়াদ:
- সাধারণত ৬০ (ষাট) হইতে ১৫০ (একশত পঞ্চাশ) দিন।
|
| ৩০(২) |
দরপত্র বা প্রস্তাবের বৈধতার মেয়াদ বৃদ্ধি অনুরোধ জ্ঞাপনের সময়:
- মেয়াদ উত্তীর্ণের ন্যূনতম ৭ (সাত) কার্যদিবস পূর্বে।
|
| ৩১(১) |
ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার দাখিল সংক্রান্ত মূল্যসীমা:
- তিন ৩ (তিন) কোটি টাকা পর্যন্ত মূল্যমানের ক্রয়ের ক্ষেত্রে।
|
| ৩১(৩) ও ৩১(৬) |
দরপত্র জামানতের পরিমাণ:
- আইটেম-বাই-আইটেমভিত্তিক দরপত্রের ক্ষেত্র ব্যতীরেকে, সর্বক্ষেত্রে দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের ৩% (শতকরা তিন ভাগ)-এর মধ্যে নির্দিষ্ট পরিমাণে।
|
| ৩১(৫) |
আইটেম-বাই-আইটেমভিত্তিক দরপত্রের ক্ষেত্রে দরপত্র জামানতের পরিমাণ:
- একটি দরপত্র জামানতের মাধ্যমে উদ্ধৃত মোট মূল্যের ন্যূনতম ২% (শতকরা দুই ভাগ)।
|
| ● কার্যসম্পাদন জামানত ও রক্ষণযোগ্য অর্থ (বিধি ৩৬–৩৭) |
| ৩৬(১) |
কার্যসম্পাদন জামানত (Performance Security)-এর পরিমাণ:
| ক্ষেত্র | পরিমাণ |
| বিভাজ্য পণ্যের (Divisible commodities) ক্ষেত্রে | চুক্তিমূল্যের ৫% |
| পণ্যের ক্ষেত্রে | চুক্তিমূল্যের ১০% |
| কার্যের ক্ষেত্রে | চুক্তিমূল্যের ৫% (অগ্রিম অর্থপ্রদানের ব্যবস্থা না থাকিলে) |
| ১ কোটি টাকা মূল্যমানের কার্যের ক্ষেত্রে | দাখিলের প্রয়োজন নেই |
| ভৌতসেবার ক্ষেত্রে | চুক্তিমূল্যের ৫% |
| পণ্য পরিবহনের ক্ষেত্রে | চুক্তিমূল্যের ৫% এবং পরিবহনযোগ্য পণ্যমূল্যের ৫% (পরবর্তী পরিবহনেও ব্যবহারযোগ্য) |
| বিল হইতে কর্তন (নিরাপত্তা জামানত) | ১০% |
|
| ৩৬(২) |
ফ্রন্ট লোডিং-এর ক্ষেত্রে চুক্তিসংশ্লিষ্ট জামানতের পরিমাণ:
- চুক্তিমূল্যের সর্বাধিক ২৫%; যাহা ৫% কার্যসম্পাদন জামানত ও অবশিষ্টাংশ অনুমিত রক্ষণযোগ্য অর্থ হিসাবে ইকোনামিক অপারেটরকে পরিশোধিতব্য অর্থ হইতে কর্তনের মাধ্যমে ব্যবস্থাপনাযোগ্য হইবে।
|
| ৩৬(৯) |
বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবার ক্ষেত্রে:
- চুক্তিমূল্যের সর্বাধিক ৩%-৫%
|
| ৩৭(১) |
পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয় চুক্তিতে অনুমিত রক্ষণযোগ্য অর্থের (Retention) পরিমাণ:
- কার্য বা ভৌতসেবা ক্রয়ে — ৫% (ইকোনামিক অপারেটরকে পরিশোধিতব্য প্রতি কিস্তি অর্থ হইতে কর্তন)
- পণ্য ক্রয়ে — ১০% (সরবরাহকারীর পরিশোধিতব্য চূড়ান্ত বিল হইতে কর্তন)
- অগ্রিম প্রদান না হইয়া থাকিলে, বিধি ৩৬(২)-বর্ণিত ক্ষেত্র ব্যতীত অনুমিত রক্ষণযোগ্য অর্থ ও কার্যসম্পাদন জামানতের মোট সর্বোচ্চ ১০%।
- অভ্যন্তরীণ কার্য ক্রয়ে ২ (দুই) কোটি টাকা পর্যন্ত কার্যচুক্তিতে অনুমিত রক্ষণযোগ্য অর্থ ১০%।
|
| ৩৭(২) |
অনুমিত রক্ষণযোগ্য অর্থ (Retention Money) ফেরৎ প্রদানের সময়:
- ত্রুটিজনিত দায়ের মেয়াদ অতিক্রান্ত হইবার ২৮ (আটাশ) দিনের মধ্যে।
|
| ● দরপত্র সংরক্ষণ, বাতিল ও চুক্তিসম্পাদন |
| ৪৩ |
গৃহীত আবেদনপত্র, দরপত্র বা প্রস্তাব ক্রয়কারীর হেফাজতে রাখিবার সময়সীমা:
|
| ৪৬(১) |
সকল দরপত্র বা প্রস্তাব বাতিল সংক্রান্ত বিষয়ে দরপত্রদাতা বা আবেদনকারীগণকে অবহিতকরণের সময়:
- ক্রয়কারী কার্যালয় প্রধান কর্তৃক সিদ্ধান্ত গ্রহণের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে।
|
| ৪৮(৫)(ক) |
চুক্তিসম্পাদন নোটিশ (NoA) জারির সময়:
- অনুমোদন প্রাপ্তির ৩ (তিন) কার্যদিবসের মধ্যে এবং দরপত্র বা প্রস্তাবের বৈধতার মেয়াদ উত্তীর্ণের পূর্বে।
|
| ৪৮(৬) |
যে মূল্যমানের ক্রয়ের জন্য ত্রৈমাসিক প্রতিবেদন প্রয়োজন:
- ১ কোটি টাকা এবং তদূর্ধ্ব মূল্যের পণ্য, কার্য বা ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে;
- ৫০ লক্ষ টাকা এবং তদূর্ধ্ব মূল্যের বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ের ক্ষেত্রে।
|
| ৪৯(১) |
নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে চুক্তিসম্পাদনের নোটিশ প্রকাশের সময়কাল:
- চুক্তিসম্পাদনের নোটিশ জারির ২৪ (চবিবশ) ঘণ্টার মধ্যে এবং কমপক্ষে ২৮ (আটাশ) দিনের জন্য।
|
| ৪৯(২) এবং ৪৯(৩) |
চুক্তিসম্পাদন সংক্রান্ত তথ্যাদি বিপিপিএ-এর ওয়েবসাইটে প্রকাশ:
- ১০ (দশ) লক্ষ টাকার উর্ধ্বের যেকোনো ক্রয়
- চুক্তিস্বাক্ষরের ৩ (তিন) দিনের মধ্যে এবং কমপক্ষে ১ (এক) মাসের জন্য।
|
| ● ভেরিয়েশন অর্ডার ও অতিরিক্ত সরবরাহ আদেশ (বিধি ৫০) |
| ৫০(১৭) |
ভেরিয়েশন অর্ডার অনুমোদনের সীমা (বিধি ৫০(১৭)):
- মূল চুক্তিমূল্যের অনধিক ১০%
|
| ৫০(১৮) |
ভেরিয়েশন অর্ডার অনুমোদনের সীমা (বিধি ৫০(১৮)):
- মূল চুক্তিমূল্যের সর্বোচ্চ ৩০%
|
| ৫০(১৯) |
ভেরিয়েশন অর্ডার অনুমোদনের সীমা (বিধি ৫০(১৯)):
- মূল চুক্তিমূল্যের ২% বা ১০ কোটি টাকা — ইহাদের মধ্যে যাহা কম।
|
| ৫০(২০) |
ভেরিয়েশন প্রতিপাদন কমিটির প্রতিবেদন প্রণয়নের সময়সীমা:
- কমিটি গঠনের ১০ (দশ) কার্যদিবসের মধ্যে।
- তবে, অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধানের নিম্ন পর্যায়ের এবং প্রস্তাবিত ভেরিয়েশনের মূল্য মূল চুক্তিমূল্যের ৫% এর অধিক না হইলে প্রতিপাদন কমিটির প্রতিবেদন গ্রহণের বাধ্যবাধকতা থাকিবে না।
|
| ৫০(২১) |
ভেরিয়েশন অর্ডার বা অতিরিক্ত কার্যাদেশ প্রক্রিয়াকরণের সময়সীমা:
| অনুমোদনকারী পর্যায় | সর্বোচ্চ সময় |
| ক্রয়কারী কার্যালয় প্রধানের অধঃস্তন কর্মকর্তা | ২৮ (আটাশ) কার্যদিবস |
| ক্রয়কারী কার্যালয় প্রধান | ৩৫ (পঁয়ত্রিশ) কার্যদিবস |
| মন্ত্রণালয় | ৪২ (বিয়াল্লিশ) কার্যদিবস |
| ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি | ৪২ (বিয়াল্লিশ) কার্যদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ |
|
| ● চুক্তি ব্যবস্থাপনা — কার্য, সরবরাহ ও সেবা (বিধি ৫১–৬০) |
| ৫১(৩) |
ক্রয়কারী কর্তৃক প্রত্যাশিত কার্যসমাপ্তির (Intended Completion Date) তারিখ সম্প্রসারণ:
- মূল সময়সীমার অতিরিক্ত ৩০% পর্যন্ত সম্প্রসারণ;
- ৩০% থেকে ১০০% পর্যন্ত হইলে ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন প্রয়োজন;
- ১০০% এর অধিক হইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবের অনুমোদন প্রয়োজন।
|
| ৫১(৮) |
কার্যসমাপ্তির সময়সীমা বর্ধিতকরণের সিদ্ধান্ত গ্রহণের সময়:
- সময় বর্ধিতকরণের আবেদন প্রাপ্তির ২১ (একুশ) দিনের মধ্যে, তবে কার্যসমাপ্তির সময়সীমা উত্তীর্ণের পূর্বে।
|
| ৫১(২২) |
ঠিকাদারকে মূল্যপরিশোধ করিবার সময়:
- প্রতিটি সনদ (Certificate) ইস্যুর তারিখ হইতে ২৮ (আটাশ) দিনের মধ্যে।
|
| ৫১(৩০) |
ঠিকাদারের প্রাপ্য চূড়ান্ত মূল্যপরিশোধের সনদ (Certificate) প্রদানের সময়:
- পূর্ণাঙ্গ ও সঠিক হিসাব প্রাপ্তির ৫৬ (ছাপান্ন) দিনের মধ্যে।
|
| ৫১(৩০)(ক) |
ত্রুটিজনিত দায়ের তালিকা (Defects Liability Schedule) জারির সময়সীমা:
- ঠিকাদার কর্তৃক চূড়ান্ত মূল্য পরিশোধের অনুরোধের তারিখ হইতে ২১ (একুশ) দিনের মধ্যে।
|
| ৫১(৩৪) |
ক্রয়কারী কর্তৃক কার্য ও সাইট অধিগ্রহণের সময়:
- প্রকল্প ব্যবস্থাপক কর্তৃক কার্য সমাপ্তির সনদ জারির ৭ (সাত) দিনের মধ্যে।
|
| ৫৩(১) |
সম্ভাব্য ভেরিয়েশন অর্ডার বা অতিরিক্ত কার্যাদেশ সম্পর্কিত নোটিশ করিবার সময়সীমা:
- ভেরিয়েশন অর্ডারের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হইবার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে।
|
| ৫৪(৪)(খ)(অ) |
কার্যের ক্রমপুঞ্জিত বৃদ্ধি:
- সমন্বয়কৃত (adjusted) মূল চুক্তিমূল্যের অনধিক ১০%
|
| ৫৫(৪) |
ক্রয়কারী কর্তৃক প্রত্যাশিত সরবরাহ সমাপ্তির (Intended Completion Date) তারিখ সম্প্রসারণ:
- মূল সময়সীমার অতিরিক্ত ৩০% পর্যন্ত;
- ৩০%-১০০% পর্যন্ত: ক্রয়কারী কার্যালয় প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন;
- ১০০% এর অধিক: সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবের অনুমোদন।
|
| ৫৫(৫) |
ক্রয়কারী প্রত্যাশিত সরবরাহ সমাপ্তির সময়সীমা বর্ধিতকরণের সিদ্ধান্ত গ্রহণের সময়:
- আবেদন প্রাপ্তির ২১ (একুশ) দিনের মধ্যে, তবে সময়সীমা উত্তীর্ণের পূর্বে।
|
| ৫৭(৩) ও ৫৮(৬) |
ক্রয়কারী কর্তৃক প্রত্যাশিত সেবাসমাপ্তির (Intended Completion Date) তারিখ সম্প্রসারণ:
- মূল সময়সীমার অতিরিক্ত ৩০% পর্যন্ত;
- ৩০%-১০০%: ক্রয়কারী কার্যালয় প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন;
- ১০০% এর অধিক: সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবের অনুমোদন।
|
| ৫৭(৪) ও ৫৮(৭) |
ক্রয়কারী প্রত্যাশিত সেবাসমাপ্তির সময়সীমা বর্ধিতকরণের সিদ্ধান্ত গ্রহণের সময়:
- আবেদন প্রাপ্তির ২১ (একুশ) দিনের মধ্যে, তবে সময়সীমা উত্তীর্ণের পূর্বে।
|
| ৫৯(৭) |
ক্রয়কারী কার্যালয় প্রধান কর্তৃক চুক্তি বাতিলের প্রস্তাবে সিদ্ধান্ত প্রদানের সময়সীমা:
- প্রস্তাব গৃহীত হইবার ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে।
|
| ৬০(১) |
ক্রয়কারী কর্তৃক ক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র সংরক্ষণ কাল:
- কমপক্ষে ৫ (পাঁচ) বৎসর;
- বিশেষ ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদনক্রমে ৫ বৎসরের অধিক।
|
| ● ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ ও অন্যান্য (বিধি ৬৩–৭০) |
| ৬৩(১) |
ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ (Procurement Post Review):
- একটি নির্দিষ্ট অর্থ বৎসরের ক্রয়কারী কর্তৃক সম্পাদিত মোট ক্রয়চুক্তির মোট পরিমাণ ২৫ কোটি টাকার অধিক হইলে।
|
| ৬৩(৩) |
পুনরীক্ষণের অন্তর্ভুক্ত সম্পাদিত চুক্তির সংখ্যা ও মূল্য:
- কোনো অর্থবৎসরের সম্পাদিত মোট চুক্তির ন্যূনতম ১৫% (শতকরা পনের ভাগ), যাহা সম্পাদিত চুক্তিসমূহের মোট মূল্যের ৩০%-এর কম না হয়।
|
| ৬৩(৬) |
পুনরীক্ষণের সময়:
- প্রত্যেক অর্থবৎসর সমাপ্তির ৯ (নয়) মাসের মধ্যে।
|
| ৬৫(৬) |
সীমিত দরপত্র পদ্ধতিতে কার্য ক্রয়ের মূল্যায়নে অভিজ্ঞতাবিহীন নির্ণায়ক প্রয়োগের মূল্যসীমা:
- ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত।
|
| ৬৮(৩)(ঘ) |
ইকোনামিক অপারেটরগণের তালিকা হালনাগাদের সভার বিষয়ে অবহিতকরণ:
- সভা অনুষ্ঠানের কমপক্ষে ১৪ (চৌদ্দ) দিন পূর্বে বিজ্ঞাপনের মাধ্যমে।
|
| ৬৮(৩)(ঙ) |
তালিকাভুক্তি ও নবায়ন ফি:
| বিবরণ | ফি |
| শ্রেণিভিত্তিক তালিকাভুক্তি ফি | ৫,০০০ টাকা |
| শ্রেণিভিত্তিক নবায়ন ফি | ২,০০০ টাকা |
| একক মালিকানাধীন স্বত্বাধিকারী নারী হইলে তালিকাভুক্তি ফি | ৩,০০০ টাকা |
| একক মালিকানাধীন স্বত্বাধিকারী নারী হইলে নবায়ন ফি | ১,৫০০ টাকা |
|
| ৭০(২) |
যৌথ উদ্যোগ সংক্রান্ত চুক্তি সম্পাদনে ব্যবহার্য ননজুডিসিয়াল স্ট্যাম্পের মূল্যায়ন:
- ৩০০ (তিন শত) টাকা বা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যমানের।
|
| ● অভিযোগসমূহের প্রশাসনিক পুনরীক্ষণ (Administrative Review) — বিধি ৭৩ |
| ৭৩(১) |
অভিযোগ দায়েরের সময়:
- যে পরিস্থিতিতে অভিযোগের উৎপত্তি হইয়াছে তদবিষয়ে অবগত হইবার ৭ (সাত) পঞ্জিকা দিবসের মধ্যে।
|
| ৭৩(৪) |
অভিযোগ প্রাপ্তির পরবর্তী সময়:
- প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে।
|
| ৭৩(৫) |
- অভিযোগ দায়েরের পর অতিবাহিত পঞ্চম কার্যদিবস হইতে পরবর্তী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে।
|
| ৭৩(৬)(ক) |
- ৩ (তিন) কার্যদিবসের মধ্যে।
|
| ৭৩(৬)(খ) |
- অভিযোগ প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে।
|
| ৭৩(৭) |
- ক্রয়কারী কার্যালয় প্রধানের নিকট অভিযোগ দায়েরের পর অতিবাহিত পঞ্চম কার্যদিবস হইতে পরবর্তী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে।
|
| ৭৩(৮) |
- অভিযোগ প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে।
|
| ৭৩(৯) |
- ৩ (তিন) কার্যদিবসের মধ্যে।
|
| ৭৩(১৩) |
- মন্ত্রণালয় বা বিভাগের সচিবের নিকট অভিযোগ দায়েরের পর অতিবাহিত পঞ্চম কার্যদিবস হইতে পরবর্তী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে।
|
| ৭৩(১৩)(গ) |
রিভিউ প্যানেল বরাবর অভিযোগ দায়েরের নিবন্ধন ফি ও ফেরতযোগ্য নিরাপত্তা জামানত:
| চুক্তিমূল্যের সীমা | নিবন্ধন ফি | নিরাপত্তা জামানত |
| ১ কোটি টাকার নিচে | ১০,০০০ টাকা | ৫০,০০০ টাকা |
| ১ কোটি হইতে ৫ কোটি পর্যন্ত | ১৫,০০০ টাকা | ১,০০,০০০ টাকা |
| ৫ কোটি হইতে ১০ কোটি পর্যন্ত | ২০,০০০ টাকা | ২,০০,০০০ টাকা |
| ১০ কোটির উর্ধ্বে | ২৫,০০০ টাকা | ৫,০০,০০০ টাকা |
| দরপত্র উন্মুক্তকরণের পূর্বে অভিযোগের ক্ষেত্রে | ১০,০০০ টাকা | ৫০,০০০ টাকা |
|
| ● রিভিউ প্যানেল (বিধি ৭৪–৭৮) |
| ৭৪(২) |
রিভিউ প্যানেলের জন্য নির্বাচিত সুবিদিত বিশেষজ্ঞগণের সংখ্যা:
- আইন বিষয়ক বিশেষজ্ঞ — অনধিক ১০ (দশ) জন
- ক্রয়কার্যে কারিগরি জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞ — অনধিক ১০ (দশ) জন
- চুক্তিব্যবস্থাপনায় অভিজ্ঞ বিশেষজ্ঞ — অনধিক ১০ (দশ) জন
|
| ৭৪(২)(খ) |
রিভিউ প্যানেলের সংখ্যা:
- ৩ (তিন) হইতে ৫ (পাঁচ)টি রিভিউ প্যানেল।
|
| ৭৪(৪) |
রিভিউ প্যানেলের সদস্যপ্রতি সম্মানি:
- প্রতি সভার জন্য ৮,০০০ (আট হাজার) টাকা, তবে সর্বাধিক ৫ (পাঁচ)টি সভার জন্য।
|
| ৭৬(১) |
রিভিউ প্যানেল নির্বাচনের সময়সীমা:
- প্রধান নির্বাহী কর্মকর্তা, বিপিপিএ-এর নিকট গৃহীত হইবার ৩ (তিন) কার্যদিবসের মধ্যে।
|
| ৭৭(২) |
রিভিউ প্যানেল কর্তৃক অভিযোগ নিষ্পত্তির সময়সীমা:
- রিভিউ প্যানেল তৎকর্তৃক অভিযোগ প্রাপ্তির ১২ (বার) কার্যদিবসের মধ্যে লিখিত সিদ্ধান্ত প্রদান করিবে।
|
| ● দরপত্র প্রণয়ন ও দাখিলের সময়সীমা (বিধি ৭৮–৮৫) |
| ৭৮(৪) |
উন্মুক্ত দরপত্র পদ্ধতির অধীন অভ্যন্তরীণ ক্রয়ে বিজ্ঞাপন প্রকাশের তারিখ হইতে দরপত্র দাখিলের সময়:
| ক্রয়মূল্যের সীমা | ন্যূনতম সময় |
| ১ কোটি টাকা পর্যন্ত | ১০ (দশ) দিন |
| ১ কোটি থেকে ৫ কোটি পর্যন্ত | ১৪ (চৌদ্দ) দিন |
| ৫ কোটি থেকে ৩০ কোটি পর্যন্ত | ২১ (একুশ) দিন |
| ৩০ কোটি টাকার উর্ধ্বে | ২৮ (আটাশ) দিন |
| বিপর্যয়কর ঘটনা মোকাবিলায় জরুরি ক্রয় | ন্যূনতম ৭ (সাত) দিন |
| পুনঃদরপত্র আহ্বান (১ কোটি পর্যন্ত) | ৭ (সাত) দিন |
| পুনঃদরপত্র (১ কোটির উর্ধ্বে–৫ কোটি পর্যন্ত) | ১০ (দশ) দিন |
| পুনঃদরপত্র (বিপর্যয়কর ঘটনা) | ৫ (পাঁচ) দিন |
| পুনঃদরপত্র (অন্যান্য) | ১৪ (চৌদ্দ) দিন |
|
| ৭৯(১) |
কোটেশন পদ্ধতিতে ক্রয়ের মূল্যসীমা:
- কার্য ক্রয়ের ক্ষেত্রে ১ (এক) কোটি টাকা পর্যন্ত;
- পণ্য বা ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে ২০ (বিশ) লক্ষ টাকা পর্যন্ত।
|
| ৮০(১)(ঘ) |
তালিকাভুক্ত সরবরাহকারী/ঠিকাদারের নিকট হইতে সীমিত দরপত্র পদ্ধতিতে ক্রয়ের মূল্যসীমা:
- অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার পণ্য, ভৌতসেবা এবং একক সেবাদানমূলক চুক্তি;
- অনধিক ৫ (পাঁচ) কোটি টাকার অভ্যন্তরীণ কার্য।
|
| ৮০(২) |
সীমিত দরপত্র পদ্ধতির অধীনে অভ্যন্তরীণ কার্যক্রয়ের প্রযোজ্য মূল্যসীমা:
- দরপত্রে দাপ্তরিক প্রাক্কলনের ৫% (পাঁচ শতাংশ)।
|
| ৮১(৫) |
সরাসরি ডাকে বা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হইতে দরপত্র দাখিলের সময়:
| বিধি অনুসরণ | ন্যূনতম সময় |
| বিধি ৮০(১)(ক) অনুসরণে | ১৪ (চৌদ্দ) দিন |
| বিধি ৮০(১)(খ) অনুসরণে | ৭ (সাত) দিন |
| বিধি ৮০(১)(গ) অনুসরণে | ১৪ (চৌদ্দ) দিন |
| বিধি ৮০(১)(ঘ) স্বাভাবিক ক্ষেত্রে | ১০ (দশ) দিন |
| বিধি ৮০(১)(ঘ) প্রাকৃতিক দুর্যোগ বা সংকটে | ৫ (পাঁচ) দিন |
| বিধি ৮০(১)(ঙ) অনুসরণে | ১৪ (চৌদ্দ) দিন |
| পুনঃদরপত্র আহ্বান (স্বাভাবিক) | ৭ (সাত) দিন |
| পুনঃদরপত্র আহ্বান (অন্যান্য) | ৫ (পাঁচ) দিন |
|
| ৮৩(৫) |
প্রথম পর্যায়ে কারিগরি প্রস্তাব দাখিলের জন্য সময়:
- পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হইতে ন্যূনতম ৪২ (বিয়াল্লিশ) দিন।
|
| ৮৪(৫) |
দুই পর্যায়বিশিষ্ট দরপত্র পদ্ধতিতে প্রথম পর্যায়ের মূল্যায়ন প্রতিবেদন দাখিলের সময়:
- মূল্যায়ন কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠানের ৭ (সাত) দিনের মধ্যে।
|
| ৮৫(৩) |
দুই পর্যায়বিশিষ্ট দরপত্র পদ্ধতিতে দ্বিতীয় পর্যায়ের দরপত্র প্রণয়ন ও দাখিলের সময়:
|
| ● কোটেশন পদ্ধতি ও সরাসরি ক্রয়ের আর্থিক মূল্যসীমা (বিধি ৯০–১০১) |
| ৯০(১) ও ৯০(৬) |
কোটেশন পদ্ধতিতে পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ের আর্থিক মূল্যসীমা:
পরিচালন বাজেটের অধীন ক্রয়:
| দপ্তর/সংস্থার স্তর | প্রতি ক্রয়ের সর্বোচ্চ সীমা | বার্ষিক সর্বোচ্চ সীমা |
| মন্ত্রণালয়/বিভাগ ও সদর দপ্তর (পণ্য) | ৫ লক্ষ টাকা | ৩০ লক্ষ টাকা |
| মন্ত্রণালয়/বিভাগ ও সদর দপ্তর (কার্য/ভৌতসেবা) | ১০ লক্ষ টাকা | ৬০ লক্ষ টাকা |
| বিভাগীয়/আঞ্চলিক ও জেলা পর্যায় (পণ্য) | ৫ লক্ষ টাকা | ২৫ লক্ষ টাকা |
| বিভাগীয়/আঞ্চলিক ও জেলা পর্যায় (কার্য/ভৌতসেবা) | ৮ লক্ষ টাকা | ৫০ লক্ষ টাকা |
| উপজেলা পর্যায় (পণ্য) | ৩ লক্ষ টাকা | ২০ লক্ষ টাকা |
| উপজেলা পর্যায় (কার্য/ভৌতসেবা) | ৬ লক্ষ টাকা | ৩০ লক্ষ টাকা |
উন্নয়ন বাজেটের অধীন বা সংস্থার নিজস্ব অর্থে ক্রয়:
| দপ্তর/প্রকল্পের স্তর | প্রতি ক্রয়ের সর্বোচ্চ সীমা | বার্ষিক সর্বোচ্চ সীমা |
| মন্ত্রণালয়/বিভাগ ও সদর দপ্তর (পণ্য) | ৮ লক্ষ টাকা | ৬০ লক্ষ টাকা |
| মন্ত্রণালয়/বিভাগ ও সদর দপ্তর (কার্য/ভৌতসেবা) | ১৫ লক্ষ টাকা | ১০০ লক্ষ টাকা |
| 'ক' শ্রেণির প্রকল্প পরিচালক (পণ্য) | ৮ লক্ষ টাকা | ৬০ লক্ষ টাকা |
| 'ক' শ্রেণির প্রকল্প পরিচালক (কার্য/ভৌতসেবা) | ১৫ লক্ষ টাকা | ১০০ লক্ষ টাকা |
| 'খ' শ্রেণির প্রকল্প পরিচালক (পণ্য) | ৮ লক্ষ টাকা | ৫০ লক্ষ টাকা |
| 'খ' শ্রেণির প্রকল্প পরিচালক (কার্য/ভৌতসেবা) | ১২ লক্ষ টাকা | ৮৫ লক্ষ টাকা |
| 'গ' শ্রেণির প্রকল্প পরিচালক (পণ্য) | ৮ লক্ষ টাকা | ৪০ লক্ষ টাকা |
| 'গ' শ্রেণির প্রকল্প পরিচালক (কার্য/ভৌতসেবা) | ১২ লক্ষ টাকা | ৭৫ লক্ষ টাকা |
|
| ৯০(৬)(খ) |
জাতীয় পতাকাবাহী বাহনের জন্য ক্রয়ের মূল্যসীমা:
- প্রতিটি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ (পঁচিশ) লক্ষ টাকা।
|
| ৯২(৪) |
কোটেশন আহ্বানের সময়সীমা:
- ন্যূনতম ৩ (তিন) দিন হইতে অনধিক ৭ (সাত) দিন।
|
| ৯৫(১) |
বিপরীত নিলাম পদ্ধতিতে পণ্যক্রয়ের আর্থিক মূল্যসীমা:
- প্রতিটি ক্ষেত্রে অনধিক ৩ (তিন) লক্ষ টাকা;
- বৎসরে সর্বোচ্চ ২০ (বিশ) লক্ষ টাকা।
|
| ৯৯(১) |
সরাসরি চুক্তির (Direct Contracting) আওতায় পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ের মূল্যসীমা:
(ঠ) প্রাকৃতিক দুর্যোগ বা অনুরূপ সংকট মোকাবেলায় জরুরি পরিস্থিতিতে:
- ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদনক্রমে প্রতিটি ক্ষেত্রে অনধিক ১ (এক) কোটি টাকা;
- মন্ত্রণালয়/বিভাগের সচিবের অনুমোদনক্রমে সর্বোচ্চ ৭ (সাত) কোটি টাকা।
রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তিতে বা ইভেন্টের প্রয়োজনে:
- ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদনক্রমে অনধিক ২৫ (পঁচিশ) লক্ষ টাকা;
- মন্ত্রণালয়/বিভাগের সচিবের অনুমোদনক্রমে সর্বোচ্চ ৩ (তিন) কোটি টাকা।
(ড) পরিচালন বাজেট:
| দপ্তর/সংস্থার স্তর | প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ | HOPE অনুমোদনক্রমে একক ক্ষেত্রে সর্বোচ্চ |
| মন্ত্রণালয়/বিভাগ | ৭ লক্ষ টাকা | ২৫ লক্ষ টাকা |
| অধিদপ্তর বা সংস্থার সদর দপ্তর | ৫ লক্ষ টাকা | ২০ লক্ষ টাকা |
| বিভাগীয়/আঞ্চলিক পর্যায় | ২ লক্ষ টাকা | ৭ লক্ষ টাকা |
| উপজেলা পর্যায় | ৫০,০০০ টাকা | ২ লক্ষ টাকা |
উন্নয়ন বাজেট:
| দপ্তর/প্রকল্পের স্তর | প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ | HOPE অনুমোদনক্রমে একক ক্ষেত্রে সর্বোচ্চ |
| মন্ত্রণালয়/বিভাগ ও সদর দপ্তর | ৭ লক্ষ টাকা | ২৫ লক্ষ টাকা |
| 'ক'-শ্রেণির প্রকল্প পরিচালক | ৩ লক্ষ টাকা | ১০ লক্ষ টাকা |
| 'খ'-শ্রেণির প্রকল্প পরিচালক | ২ লক্ষ টাকা | ৭ লক্ষ টাকা |
| 'গ'-শ্রেণির প্রকল্প পরিচালক | ১ লক্ষ টাকা | ৩ লক্ষ টাকা |
|
| ১০০(১) |
নগদ ক্রয়ের ক্ষেত্রে প্রতি হার ও বার্ষিক মোট পরিমাণ:
পরিচালন বাজেট:
| দপ্তর/সংস্থার স্তর | প্রতি ক্রয়ে সর্বোচ্চ | বার্ষিক সর্বোচ্চ |
| মন্ত্রণালয়/বিভাগ ও সদর দপ্তর | ৭৫,০০০ টাকা | ২৫ লক্ষ টাকা |
| বিভাগীয়/আঞ্চলিক পর্যায় | ৬০,০০০ টাকা | ২০ লক্ষ টাকা |
| উপজেলা পর্যায় | ৪০,০০০ টাকা | ১৫ লক্ষ টাকা |
উন্নয়ন বাজেট:
| দপ্তর/প্রকল্পের স্তর | প্রতি ক্রয়ে সর্বোচ্চ | বার্ষিক সর্বোচ্চ |
| মন্ত্রণালয়/বিভাগ বা অধিদপ্তর | ৭৫,০০০ টাকা | ২৫ লক্ষ টাকা |
| 'ক'-শ্রেণির প্রকল্প | ৫০,০০০ টাকা | ২০ লক্ষ টাকা |
| 'খ'-শ্রেণির প্রকল্প | ৪০,০০০ টাকা | ১৫ লক্ষ টাকা |
| 'গ'-শ্রেণির প্রকল্প | ৩০,০০০ টাকা | ১০ লক্ষ টাকা |
|
| ১০১(১) |
ফোর্স একাউন্ট (Force Account) এর অধীন ক্রয়ের পরিমাণ:
- প্রতিক্ষেত্রে অনধিক ০৪ (চার) লক্ষ টাকা।
|
| ● আন্তর্জাতিক প্রতিযোগিতা ও বিদেশ মিশন (বিধি ১০২–১১০) |
| ১০২(১)(ক) |
আন্তর্জাতিক প্রতিযোগিতায় দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা:
| ক্রয় পদ্ধতি | ন্যূনতম সময় |
| উন্মুক্ত দরপত্র পদ্ধতি | ৪২ (বিয়াল্লিশ) দিন |
| পুনঃদরপত্র আহ্বান | ২৮ (আটাশ) দিন |
| দুই পর্যায়বিশিষ্ট — প্রথম পর্যায় | ৪২ (বিয়াল্লিশ) দিন |
| দুই পর্যায়বিশিষ্ট — দ্বিতীয় পর্যায় | ২১ (একুশ) দিন |
|
| ১০২(১)(ঙ) |
বাংলাদেশি ইকোনামিক অপারেটরদের স্থানীয় অগ্রাধিকার (Domestic Preference) সুবিধা:
- পণ্যের ক্ষেত্রে সরবরাহ মূল্যের (delivered price) অনধিক ১৫%
- কার্যের ক্ষেত্রে চুক্তিমূল্যের অনধিক ৭.৫%
|
| ১০৮(১) |
জাতীয় পতাকাবাহী বাহনের ক্রয়ের সর্বোচ্চ মূল্যসীমা:
- প্রতিক্ষেত্রে সর্বোচ্চ ৪০ (চল্লিশ) লক্ষ টাকা।
|
| ১০৮(৩) |
বৈদেশিক মিশনসমূহ কর্তৃক ক্রয়ের সর্বোচ্চ মূল্যসীমা:
- প্রতিক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ (পঁচাত্তর) লক্ষ টাকা।
|
| ১১০(২)(গ) |
স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ:
- দাপ্তরিক প্রাক্কলিত মূল্য যখন ১ (এক) কোটি টাকার উর্ধ্বে হইবে।
|
| ১১০(২)(ঘ) |
বিপিপিএ-এর ওয়েবসাইট বা পোর্টালে ক্রয় নোটিশ প্রকাশ:
- পণ্য, কার্য ও ভৌতসেবার দাপ্তরিক প্রাক্কলিত মূল্য যখন ১ (এক) কোটি টাকা বা উর্ধ্বে;
- বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবার দাপ্তরিক প্রাক্কলিত মূল্য যখন ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা বা উর্ধ্বে।
|
| ● প্রাকযোগ্যতা (Prequalification) — বিধি ১১১–১১৫ |
| ১১১(১) |
প্রাকযোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে ন্যূনতম মূল্যসীমা:
| ক্রয়ের ধরন | ন্যূনতম মূল্য |
| নির্মাণ কার্য | ৫০ কোটির অধিক |
| রক্ষণাবেক্ষণ কার্য | ৫ কোটির অধিক |
| প্ল্যান্ট ও যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন | ১৫ কোটির অধিক |
| স্থাপনার নকশা তৈরি ও অবকাঠামো নির্মাণ | ৫০ কোটির অধিক |
| নির্দিষ্ট নকশার মেপে যন্ত্রপাতি (custom designed equipment) | ৫ কোটির অধিক |
| ব্যবস্থাপনা চুক্তি | ৩৫ কোটির অধিক |
| পরিচালন ও রক্ষণাবেক্ষণচুক্তি | ২৫ কোটির অধিক |
|
| ১১১(৪) |
আবেদনকারীদের প্রাকযোগ্যতার আবেদনপত্র প্রণয়নের সময়সীমা:
|
| ১১১(৭) |
স্পষ্টীকরণের অনুরোধপত্র গ্রহণের সময়সীমা:
- আবেদনপত্র দাখিলের সর্বশেষ সময়সীমার ৭ (সাত) কার্যদিবস পূর্ব পর্যন্ত।
|
| ১১১(৮) |
স্পষ্টীকরণের অনুরোধ পত্রের জবাব প্রদানের সময়:
|
| ১১৩(৯) |
প্রাকযোগ্য আবেদনকারীর সংখ্যা:
|
| ১১৩(১৮) |
প্রাকযোগ্যতা আবেদনকারী কর্তৃক আকার বা গঠন পরিবর্তনের বিষয়ে ক্রয়কারীকে অবহিতকরণের সময়:
- দরপত্র আহ্বানের পর অনধিক ১৪ (চৌদ্দ) দিন।
|
| ১১৪(১৩) |
প্রাকদরপত্র সভার কার্যবিবরণী বিতরণের সময়:
- সভা অনুষ্ঠিত হইবার ৫ (পাঁচ) কার্যদিবস।
|
| ১১৫(২) ও ১১৮(১৯) |
দরপত্র বা প্রস্তাব দলিলের স্পষ্টীকরণ এবং সংশোধন বা সংযোজন (addendum) জারির সময়সীমা:
|
| ১১৫(৩) |
দরপত্রদাতা কর্তৃক সংশোধন ও সংযোজন প্রাপ্তি স্বীকারের সময়:
|
| ১১৫(৬) |
দরপত্র দলিলের সংশোধনজনিত সময়সীমা বর্ধিতকরণ:
- দরপত্র প্রণয়নের জন্য এক তৃতীয়াংশের কম সময় অবশিষ্ট থাকা অবস্থায় সংশোধন করা হইলে সময়সীমা ন্যূনতম ৩ (তিন) কার্যদিবস বৃদ্ধি করিতে হইবে।
|
| ১১৮(১১) |
ব্যাখ্যা প্রদানের জন্য দরপত্রদাতাকে প্রদত্ত সময়:
- ন্যূনতম ৩ (তিন) কার্যদিবস।
|
| ● TEC মূল্যায়ন ও চুক্তিস্বাক্ষর সময়সীমা (বিধি ১২২–১২৩) |
| ১২২(৪) |
দরপত্র মূল্যায়ন কমিটি (TEC) কর্তৃক অনুমোদনকারী কর্তৃপক্ষের জিজ্ঞাসার জবাব প্রদানের সময়:
- প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে।
|
| ১২২(৫) |
পুনমূল্যায়নের সিদ্ধান্ত প্রদানের সময়সীমা:
- অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক মূল্যায়ন প্রতিবেদন প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে।
|
| ১২৩(১) |
দরপত্র মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের পরবর্তী সময়:
- অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতিবেদন অনুমোদনের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে।
|
| ১২৩(৫) |
কৃতকার্য দরদাতা কর্তৃক কার্য সম্পাদন জামানত (Performance Security) দাখিলের সময়সীমা:
| ক্রয় ও মূল্য | সময়সীমা |
| জাতীয় পর্যায়ে ৫ কোটি পর্যন্ত | চুক্তিসম্পাদন নোটিশ জারির ৭ কার্যদিবসের মধ্যে |
| জাতীয় পর্যায়ে ৫ থেকে ২৫ কোটি | ১০ (দশ) কার্যদিবসের মধ্যে |
| জাতীয় পর্যায়ে ২৫ কোটির অধিক | ১৪ (চৌদ্দ) কার্যদিবসের মধ্যে |
| আন্তর্জাতিক দরপত্রের ক্ষেত্রে | ২৮ (আটাশ) কার্যদিবসের মধ্যে |
|
| ১২৩(৯) |
কৃতকার্য দরদাতা কর্তৃক চুক্তিস্বাক্ষরের সময়সীমা:
| ক্রয় ও মূল্য | সময়সীমা |
| জাতীয় পর্যায়ে ৫ কোটি পর্যন্ত | চুক্তিসম্পাদন নোটিশ জারির ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে |
| জাতীয় পর্যায়ে ৫ থেকে ২৫ কোটি | ২১ (একুশ) দিনের মধ্যে |
| জাতীয় পর্যায়ে ২৫ কোটির অধিক | ২৮ (আটাশ) দিনের মধ্যে |
| আন্তর্জাতিক দরপত্রের ক্ষেত্রে | ৪২ (বিয়াল্লিশ) দিনের মধ্যে |
|
| ● বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা / পরামর্শক নির্বাচন (বিধি ১২৫–১৫৩) |
| ১২৫(ক) |
সর্বনিম্ন ব্যয়ভিত্তিক পরামর্শক নির্বাচন (Least Cost Selection):
|
| ১২৫(খ) |
পরামর্শকের যোগ্যতাভিত্তিক নির্বাচন (Selection based on Consultant's Qualification):
- অনধিক ১৫০ (একশত পঞ্চাশ) লক্ষ টাকা।
|
| ১২৫(ঘ)(২)(আ) |
একক উৎসভিত্তিক পরামর্শক নির্বাচন (Single Source Selection):
- পরামর্শক প্রতিষ্ঠান (ফার্ম) — সর্বাধিক ৩০ (ত্রিশ) লক্ষ টাকা;
- ব্যক্তি পরামর্শক — সর্বাধিক ২০ (বিশ) লক্ষ টাকা।
|
| ১২৫(ঘ)(৯) |
বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবার ক্ষেত্রে ভেরিয়েশন অর্ডার (variation order) এর মূল্যসীমা:
- মূল চুক্তিমূল্যের অনধিক ১০%
|
| ১২৯(৩) |
পরামর্শকের যোগ্যতাভিত্তিক নির্বাচনে আগ্রহ ব্যক্তকরণের বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশ:
- দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার উর্ধ্বে হইলে।
|
| ১৩৫(২) |
বুদ্ধিবৃত্তিক ও পেশাগতসেবা ক্রয়ের নিমিত্ত আগ্রহব্যক্তকরণপত্র প্রণয়ন ও দাখিলের সময়:
- অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে কমপক্ষে ১৪ (চৌদ্দ) দিন;
- আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে কমপক্ষে ২১ (একুশ) দিন।
|
| ১৩৯(১০) |
প্রস্তাবের বৈধতার মেয়াদ:
- ৬০ (ষাট) হইতে ১৫০ (একশত পঞ্চাশ) দিন।
|
| ১৩৯(১৯) |
বুদ্ধিবৃত্তিক ও পেশাগতসেবা ক্রয়ের নিমিত্ত প্রস্তাব প্রণয়ন ও দাখিলের সময়:
- অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ২৮ (আটাশ) দিন;
- আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ৪২ (বিয়াল্লিশ) দিন।
|
| ১৪৮(৩) |
কৃতকার্য পরামর্শকের মালিকানাসংক্রান্ত তথ্যাদি প্রকাশ:
- ১০ (দশ) লক্ষ টাকার উর্ধ্বের যেকোনো ক্রয়;
- চুক্তিস্বাক্ষরের ৩ (তিন) দিনের মধ্যে এবং কমপক্ষে ১ (এক) মাসের জন্য।
|
| ১৪৯(৫) |
লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য প্রদত্ত সময়সীমা:
- ন্যূনতম ৭ (সাত) কার্যদিবস।
|
| ১৪৯(৭)(খ) |
পেশাগত অসদাচরণ, অপরাধ ইত্যাদি বিষয়ে ক্রয়কারী কার্যালয় প্রধান কর্তৃক সিদ্ধান্ত প্রদান বা কমিটি গঠনের সময়সীমা:
- সংশ্লিষ্ট প্রতিবেদন প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে।
|
| ১৪৯(৭)(গ) |
বারিতকরণ প্রস্তাব পর্যালোচনা কমিটির সুপারিশ প্রদানের সময়সীমা:
|
| ১৪৯(৭)(ঘ) |
ক্রয়কারী কার্যালয় প্রধানের নিকট কমিটি কর্তৃক সুপারিশসহ প্রতিবেদন প্রেরণের সময়সীমা:
- সংশ্লিষ্ট প্রতিবেদন প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে।
|
| ১৫৩(১)(জ) |
বিপিপিএ কর্তৃক সরকারের নিকট বার্ষিক প্রতিবেদন পেশ:
- অর্থবৎসর শুরুর ৯ (নয়) মাসের মধ্যে।
|
0 Comments