পিপিআর-২০২৫ অনুসারে ক্রয়সংশ্লিষ্ট কমিটিসমূহের সদস্যগণের সম্মানি (তফসিল-২)
বিনির্দেশ ও প্রাক্কলন কমিটির সদস্যপ্রতি সম্মানি:
(ক) ১০ (দশ) কোটি টাকার ঊর্ধ্বের ক্রয়ের ক্ষেত্রে:
প্রতি সভার জন্য ৫০০০ (পাঁচ হাজার) টাকা, যাহা সর্বোচ্চ তিনটি সভার
জন্য প্রদত্ত হইবে;
(খ) ১ (এক) কোটি টাকার ঊর্ধ্ব হইতে ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের
ক্ষেত্রে:
প্রতি সভার জন্য ৩০০০ (তিন হাজার) টাকা, যাহা সর্বোচ্চ দুইটি সভার
জন্য প্রদত্ত হইবে;
(গ) ১০ (দশ) লক্ষ টাকার ঊর্ধ্ব হইতে ১ (এক) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের
ক্ষেত্রে:
প্রতি সভার জন্য ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা, যাহা সর্বোচ্চ দুইটি
সভার জন্য প্রদত্ত হইবে;
(ঘ) ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে:
প্রতি সভার জন্য ১০০০ (এক হাজার) টাকা, যাহা সর্বোচ্চ দুইটি সভার জন্য
প্রদত্ত হইবে;
দরপত্র ও প্রস্তাব উন্মুক্তকরণ কমিটির সদস্যপ্রতি সম্মানি:
(ক) থোক ১০০০ (এক হাজার) টাকা;
মূল্যায়ন কমিটির সদস্যপ্রতি সম্মানি:
(ক) ১০ (দশ) কোটি টাকার উর্ধ্বের ক্রয়ের ক্ষেত্রে:
প্রতি সভার জন্য ৫০০০ (পাঁচ হাজার) টাকা হারে, যাহা সর্বোচ্চ তিনটি সভার
জন্য প্রদত্ত হইবে;
(খ) ১ (এক) কোটি টাকার উর্ধ্ব হইতে ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের
ক্ষেত্রে:
প্রতি সভার জন্য ৩০০০ (তিন হাজার) টাকা হারে, যাহা সর্বোচ্চ তিনটি সভার
জন্য প্রদত্ত হইবে;
(গ) ১০ (দশ) লক্ষ টাকার ঊর্ধ্ব হইতে ১ (এক) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের
ক্ষেত্রে:
প্রতি সভার জন্য ২০০০ (দুই হাজার) টাকা হারে, যাহা সর্বোচ্চ তিনটি সভার
জন্য প্রদত্ত হইবে;
(ঘ) ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে:
প্রতি সভার জন্য ১০০০ (এক হাজার) টাকা হারে, যাহা সর্বোচ্চ তিনটি সভার জন্য
প্রদত্ত হইবে;
প্রাকযোগ্যতা আবেদন বা আগ্রহ ব্যক্তকরণপত্র মূল্যায়নের ক্ষেত্রে কমিটির
সদস্যগণ সর্বোচ্চ ২(দুই)টি সভার জন্য সম্মানি প্রাপ্য হইবে, তবে এইরূপ সভার
সংখ্যা প্যাকেজের দরপত্র বা প্রস্তাব মূল্যায়ন সভাসংখ্যা হইতে পৃথক হইবে।
কারিগরি সাব কমিটির সদস্যপ্রতি সম্মানি:
মূল্যায়ন কমিটির জন্য প্রযোজ্য হারে, তবে সর্বোচ্চ দুইটি সভার জন্য
সম্মানি প্রাপ্য।
তালিকাভুক্তিকরণ কমিটির সদস্যগণের জন্য প্রদত্ত সম্মানির হার:
(ক) সীমিত দরপত্র পদ্ধতির জন্য:
প্রতি সভার জন্য সদস্যপ্রতি ১৫০০ (এক হাজার পাচশত) টাকা, যাহা সর্বোচ্চ
দুইটি সভার জন্য প্রদত্ত হইবে;
(খ) আন্তর্জাতিক কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতির জন্য:
প্রতি সভার জন্য সদস্যপ্রতি ২৫০০ (দুই হাজার পাচশত) টাকা, যাহা সর্বোচ্চ
দুইটি সভার জন্য প্রদত্ত হইবে।
কারিগরি পরীক্ষণ ও গ্রহণ কমিটির সদস্যপ্রতি সম্মানির হার:
(ক) ১০ (দশ) কোটি টাকার ঊর্ধ্বে ক্রয়ের ক্ষেত্রে:
থোক ৫০০০ (পাঁচ হাজার) টাকা;
(খ) ১ (এক) কোটি টাকার ঊর্ধ্ব হইতে ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের
ক্ষেত্রে:
থোক ৩০০০ (তিন হাজার) টাকা;
(গ) ১০ (দশ) লক্ষ টাকার উর্ধ্ব হইতে ১ (এক) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের
ক্ষেত্রে:
থোক ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা;
(ঘ) ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে:
থোক ১০০০ (এক হাজার) টাকা।
).png)

.png)


0 Comments